| contents ২২৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ মদীনাতে বনু সালেম ইবনে আওফের মহল্লায় সর্বপ্রথম যে জুমুআর নামায পড়াইয়াছিলেন উহাতে তিনি এই খোতবা দিয়াছিলেন_ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য,আমি তাঁহার প্রশংসা করিতেছি এবং তাঁহার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি, তাঁহার নিকট মাগফিরাত কামনা করিতেছি, এবং তাহার নিকট হেদায়াত চাহিতেছি, এবং তাঁহার উপর ঈমান আনয়ন করিতেছি এবং তাহাকে অস্বীকার করি না, বরং যে তাহাকে অস্বীকার করে তাহার সহিত শত্রুতা পোষণ করি। আমি এই কথার সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নাই। তিনি একা, তাঁহার কোন অংশীদার নাই এবং (হযরত) মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাহার বান্দা ও রাসুূল। আল্লাহ তায়ালা তাহাকে হেদায়াত ও নূর ও নসীহত দিয়া এমন সময় প্রেরণ করিয়াছেন যখন রাসূলগণের আগমন বন্ধ ছিল এবং এলেম অতি অল্প হইয়া গিয়াছিল এবং মানুষ পথভ্রষ্ট হইয়া গিয়াছিল। তখনকার যুগে কোন কল্যাণ ও বরকত ছিল না এবং কেয়ামত নিকটবর্তী হইয়া গিয়াছিল এবং দুনিয়ার নির্ধারিত সময় প্রায় শেষ হইয়া আসিয়াছিল। যে ব্যক্তি আল্লাহ ও তাঁহার রাসূলের আনুগত্য করিবে সে হেদায়াত প্রাপ্ত হইবে, আর যে ব্যক্তি তাহাদের উভয়ের নাফরমানী করিবে সে পথ হারাইবে ও ক্রটি-বিচ্যুতিতে লিপ্ত হইবে এবং বন্থ দূর ভ্রান্তিতে যাইয়া পতিত হইবে। আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার অসিয়ত করিতেছি, এক মুসলমান অপর মুসলমানকে যে সকল বিষয়ে তাকীদ করিবে তন্মধ্যে সর্বোত্তম বিষয় হইল, তাহাকে আখেরাতের প্রতি উৎসাহিত করিবে এবং আল্লাহকে ভয় করার আদেশ করিবে। অতএব তোমরা এ সকল কাজ হইতে বাঁচিয়া থাক যে সকল .কাজে আল্লাহ তায়ালা নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করিয়াছেন। ইহা অপেক্ষা উত্তম কোন উপদেশ নাই এবং ইহা অপেক্ষা উত্তম কোন স্মরণ করাইবার বিষয় নাই। আপন রবকে ভয় করিয়া তাকওয়ার উপর আমল করা এঁ আখেরাতে পাইতে চাহ। আর যে ব্যক্তি একমাত্র আল্লাহর সসম্তষ্টি লাভের উদ্দেশ্যে প্রকাশ্যে ও গোপনে তাহার ও তাহার রবের মধ্যেকার বিষয়কে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।