কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents | হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ ২২৩ আল্লাহ যাহাকে হেদায়াত দান করেন, তাহাকে পথপ্রষ্টকারী কেহ নাই, আর যাহাকে তিনি পথভ্রষ্ট করেন তাহাকে হেদায়াত দানকারী কেহ্‌ নাই, আর আমি ইহার সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নাই, তিনি একা, তাঁহার কোন অৎশীদার নাই, সর্বোত্তম কালাম হইল আল্লাহর কিতাব! সেই ব্যক্তি সফলকাম হইয়াছে যাহার অস্তরকে আল্লাহ তায়ালা কোরআন দ্বারা সুসজ্জিত করিয়া দিয়াছেন এবং তাহাকে কুফরের পর ইসলামে প্রবেশ করাইয়াছেন, এবং সে মানুষের কথা পরিত্যাগ করিয়া আল্লাহর কিতাবকে অবলম্বন করিয়া লইয়াছে। এই আল্লাহর কিতাব সর্বোত্তম ও সর্বাপেক্ষা বিশুদ্ধ ও চূড়ান্ত কালাম, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে তোমরা তাহাকে মহব্বত কর, আল্লাহকে পূর্ণ অসন্তকরণ দ্বারা মহব্বত কর। আল্লাহর কালাম ও তাঁহার যিকির হইতে বিত্ষ্ণ হইও না এবং কোরআন হইতে বিমুখ হইও না। অন্যথায় তোমাদের অস্তর কঠিন হইয়া যাইবে। কেননা আল্লাহ তায়ালা (আমল সম্পর্কিত) যাহা কিছু সৃষ্টি করেন, তন্মধ্য হইতে কতিপয় (আমল)কে বাছাই করিয়া লন, পছন্দ করিয়া লন, সুতরাং আল্লাহ তায়ালা আপন কিতাবে পছন্দনীয় আমল ও পছন্দনীয় বান্দাগণের উল্লেখ করিয়াছেন। নেক কালাম বা কথা ও হালাল ও হারাম সম্বলিত যে দ্বীন মানুষকে দিয়াছেন উহার কথা উল্লেখ করিয়াছেন। অতএব তোমরা আল্লাহর এবাদত কর, এবং তাহার সহিত কোন জিনিসকে অংশীদার করিও না এবং তাহাকে এরূপ ভয় কর যেরূপ তাহাকে ভয় করা উচিত এবং তোমরা মুখ দ্বারা যে সমস্ত ভাল ও নেক কথা বল, উহাতে তোমরা আল্লাহর সহিত সত্য বল, আর আল্লাহ পরস্পর একে অপরকে মহব্বত কর। আল্লাহ তায়ালার সহিত কৃত ওয়াদা ভঙ্গ করিলে তিনি অসন্তষ্ট হন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমুআর খোতবা সাঈদ ইবনে আবদুর রহমান জুমাহী (রহঃ) বলেন, আমার নিকট এই সংবাদ পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।