কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

২২০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ উদ্দেশ্যে যাইতাম এবং তিনি আযান শুনিতেন তখন তিনি আবু উমামাহ্‌ আসআদ ইবনে যুরারাহ (রাঃ)এর জন্য মাগফিরাত চাহিতেন এবং দোয়া করিতেন। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আব্বাজান, কি ব্যাপার, আপনি যখন আযান শুনেন তখন আবু উমামার জন্য মাগফিরাত চাহেম এবং তাহার জন্য কল্যাণ ও রহমতের দোয়া করেন? তিনি বলিলেন, হে আমার বেটা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (মদীনা) আগমনের পূর্বে আমাদেরকে সর্বপ্রথম জুমুআর নামায পড়াইয়াছিলেন। সেদিন তিনি বাকীউল খাযেমাত নামক বস্তিতে বনু বায়াযাহ গোত্রের প্রস্তরময় ময়দানের সেই অংশে জুমুআর নামায পড়াইয়াছিলেন যেখানে নাবীত গোত্রের পরাজয় ঘটিয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, সেদিন আপনারা কতজন ছিলেন? তিনি বলিলেন, আমরা চল্লিশজন ছিলাম। বনু বকর ইবনে ওয়ায়েলের এক ব্যক্তি বলেন, আমি সাজিস্তানে হযরত বুরাইদা আসলামী (রাঃ)এর সহিত ছিলাম। আমি হযরত আলী, হযরত ওসমান, হযরত তালহা এবং হযরত যুবায়ের (রাঃ) সম্পর্কে তাহার মতামত যাচাই করার উদ্দেশ্যে এই সকল হযরতগণের কিছু দোষ আলোচনা করিতে লাগিলাম। শুনিয়া হযরত বুরাইদা (রাঃ) কেবলামুখী হইয়া উভয় হাত উঠাইয়া এই দোয়া করিলেন, আয় আল্লাহ ওসমানকে ইবনে ওবায়দুল্লাহকে মাফ করিয়া দিন এবং যুবায়ের ইবনে আওয়ামকে মাফ করিয়া দিন। অতঃপর আমার দিকে মুখ করিয়া বলিলেন, তোমার পিতা না হউক, তুমি কি আমাকে হত্যা করিতে চাহ? আমি বলিলাম, আল্লাহর কসম, আমি আপনাকে হত্যা করিতে চাই না, বরৎ এই সকল হযরতগণ সম্পর্কে আপনার মতামত জানিতে চাহিতেছি। তিনি বলিলেন, তাহারা ইসলামের প্রথম যুগে আল্লাহর মেহেরবানীতে অনেক বড় বড় কাজ করিয়াছেন। (পরবর্তীকালে তাহাদের দ্বারা কিছু ভুল-ভ্রান্তি হইয়াছে) আল্লাহ তায়ালা ইচ্ছা করিলে তাহাদের সেই কৃতিত্বমূলক কাজের কারণে তাহাদের (ছোটখাট ভুল-ভ্রান্তি)কে মাফ করিয়া দিবেন, আর ইচ্ছা করিলে তাহাদেরকে আযাব দিবেন। তাহাদের হিসাব তো আল্লাহর দায়িত্বে (আমাদের দায়িত্বে নহে)! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।