কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

২১২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ a ERECT Ey অর্থ £৪ আয় আল্লাহ ! আমি আপনার নিকট পরিবার-পরিজন ও সমস্ত আত্মীয়-স্বজনদের সচ্ছলতা ও অমুখাপেক্ষিতা কামনা করিতেছি এবং আপনার নিকট এই বিষয়ে পানাহ চাহিতেছি যে, আমি কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি আর সেই আত্মীয়তা আমার জন্য বদ দোয়া করে। হযরত ওরওয়া (রহঃ) বলেন, হযরত সা'দ ইবনে ওবাদাহ (রাঃ) এই দোয়া করিতেন-- UIE NEE I El LEAS VE অর্থ £ঃ আয় আল্লাহ ! আমাকে প্রশংসা দান করুন এবং আমাকে সম্মান দান করুন! আর সম্মান কোন বড় কাজের দ্বারাই হাসিল হইয়া থাকে, আর বড় কাজ মাল দ্বারাই হইয়া থাকে। আয় আল্লাহ্‌! অল্প মাল আমার অবস্থা ঠিক করিতে পারিবে না, আর না অল্প মাল দ্বারা আমি ঠিক থাকিতে পারিব। (অতএব আয় আল্লাহ, আপনার শান অনুযায়ী আপন খাজানা হইতে দান করুন৷) বেলাল ইবনে সা'দ (রহঃ) বলেন, হযরত আবু দারদা (রাঃ) এরূপ দোয়া করিতেন EE অর্থ £ঃ আয় আল্লাহ! আমি আপনার নিকট অন্তর বিক্ষিপ্ত হওয়া হইতে পানাহ চাহিতেছি। কেহ জিজ্ঞাসা করিল, অন্তর বিক্ষিপ্ত হওয়ার কি অর্থ? তিনি বলিলেন, ইহার অর্থ এই যে, আল্লাহর পক্ষ হইতে আমার জন্য বিভিন্ন ময়দানে মাল রাখিয়া দেওয়া হয়। (আর সেই মাল একত্র করার জন্য আমাকে প্রত্যেক ময়দানে দৌড়াইতে হয়।) ইসমাঈল ইবনে ওবায়দুল্লাহ (রহঃ) বলেন, হযরত আবু দারদা (রাঃ) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।