কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents | হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ ২০৩ আমার শক্তি সামর্থ্য কমজোর হইয়া গিয়াছে এবং আমার প্রজাগণ ছড়াইয়া গিয়াছে, অতএব এখন আমাকে আপনার নিকট এমনভাবে উঠাইয়া লউন যে, আমি না কাহারো হক নষ্ট করি আর না কাহারো হক আদায়ে ক্রটি করি। আসওয়াদ ইবনে হেলাল মুহারেবি (রহঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) খলীফা হওয়ার পর মিল্বারে উঠিয়া আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন। অতঃপর বলিলেন, হে লোকসকল ! মনোযোগ দিয়া শুন, আমি দোয়া করিব, তোমরা সকলে আমীন বলিবে__ UE er অর্থ ৪ আয় আল্লাহ! আমি কঠিন, আমাকে নরম করিয়া দিন, আমি কৃপণ, আমাকে দানশীল বানাইয়া দিন। আমি দুর্বল, আমাকে শক্তিশালী করিয়া দিন। সাঈদ ইবনে মুসাইয়্যেব (রহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) কাহারো জানাযার নামায পড়াইবার পর বলিতেন, আপনার এই বান্দা দুনিয়া হইতে রেহাই পাইয়াছে এবং দুনিয়াকে দুনিয়াওয়ালাদের জন্য ছাড়িয়া চলিয়া গিয়াছে, এখন সে আপনার মুখাপেক্ষী হইয়াছে,তাহাকে আপনার কোন প্রয়োজন নাই, সে এই কথার সাক্ষ্য দিত যে, আল্লাহ ব্যতীত কোন মা’বুদ নাই এবং হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা ও রাসূল। আয় আল্লাহ ! তাহাকে মাফ করিয়া দিন এবং তাহাকে মার্জনা করুন এবং তাহাকে তাহার নবীর সহিত মিলাইয়া দিন। কাসীর ইবনে মুদরিক (রহঃ) বলেন, কবরের উপর মাটি দেওয়া শেষ হইলো হযরত ওমর (রাঃ) ব্ণতের= ET EES EOE CE Fe - Yl অর্থ £ঃ আয় আল্লাহ! পরিবার পরিজন ও মাল ও আত্মীয়-স্বজন তাহাকে তোমার সোপর্দ করিয়াছে, তাহার গুনাহ অনেক বিশাল, আপনি তাহাকে ক্ষমা করিয়া দিন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।