হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ১৯৭ এরূপভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন যাহাতে আপনি আমার প্রতি সম্তষ্ট হন। আয় আল্লাহ! হে পূর্ব নমুনাবিহীন আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, হে আযমত ও জালাওয়ালা, হে একরাম ও এহসানওয়ালা, এবং এরূপ ইজ্জতের মালিক যাহা অর্জন করার কেহ কল্পনা করিতে পারে না। হে আল্লাহ! হে রহমান, আমি আপনার আযমত ও জালাল ও আপনার সত্তার নূরের উসিলায় আপনার নিকট চাহিতেছি যে, আপনার কিতাব দ্বারা আমার দৃষ্টিকে নূরানী করিয়া দিন এবং উহাকে আমার জবানে জারী করিয়া দিন এবং উহার বরকতে আমার অন্তরের দুঃখ-চিন্তাকে দূর করিয়া দিন এবং বক্ষকে উন্মুক্ত করিয়া দিন, এবং উহা দ্বারা আমার শরীরকে (গুনাহ হইতে) ধৌত করিয়া দিন। কেননা হকের উপর (মজবুত থাকিতে) আপনি ব্যতীত আমাকে আর কেহ্ সাহায্য করিতে পারে না, এবং আপনি ব্যতীত আর কেহ আমার এই আকাৎখা পূরণ করিতে পারে না, মন্দ হইতে বাঁচার ও নেক কাজের শক্তি একমাত্র আল্লাহই দান করেন, যিনি অতি উচ্চ ও সুমহান! হে আবুল হাসান, তুমি তিন জুমুআহ অথবা পাঁচ জুমুআাহ অথবা সাত জুমুআহ পর্যন্ত এই আমল কর, আল্লাহর হুকুমে তোমার দোয়া অবশ্যই কবুল হইবে। সেই পবিত্র সত্তার কসম, যিনি আমাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন, আজ পর্যন্ত কোন মুমিনের এই দোয়া রদ অর্থাৎ ফেরত দেওয়া হয় নাই। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহর কসম, পাঁচ অথবা সাত জুমুআহ অতিবাহিত হইতেই হযরত আলী (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসিয়া উপস্থিত হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! পূর্বে আমি প্রায় চার আয়াত পড়িতাম তাহাও আমার মুখস্থ থাকিত না, আর এখন প্রায় চল্লিশ আয়াত পড়ি আর তাহা এমনভাবে মুখস্থ হইয়া যায় যে, যখন আমি উহা পড়ি তখন মনে হয়, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মজীদ যেন আমার সম্মুখে খোলা রহিয়াছে। আর পূর্বে আমি হাদীস শুনিতাম, কিন্তু যখন পুনরায় পড়িতে চাহিতাম তখন ভুলিয়া যাইতাম আর এখন আমি অনেকগুলি হাদীস শুনি, পুনরায় যখন উহা বর্ণনা করি তখন একটি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।