কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ )-৫ ১৯৫ আরারজ করিলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হউক, হইতেছে আমি কোরআনকে আয়ত্ত করিতে পারিতেছি না এবং উহাকে মুখহু রাখিতে পারিতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কি তোমাকে এমন কিছু কলেমা শিক্ষা দিব যাহা দ্বারা তোমারও উপকার হইবে এবং যাহাকে তুমি শিক্ষা দিবে তাহারও উপকার হইবে এবং যাহা কিছু তুমি শিখিবে তাহা তোমার সীনার মধ্যে জমিয়া থাকিবে। হযরত আলী (রাঃ) বলিলেন, অবশ্যই, শিখাইয়া দিন, ইয়া রাসূলাল্লাহ ! রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যখন জুমুআর রাত্র হইবে, তখন যদি তুমি রাত্রের শেষ তৃতীয়াংশে উঠিতে পার (তবে ইহা অতি উত্তম) কেননা এই সময় ফেরেশতাগণ উপস্থিত হন এবং এই সময় দোয়া কবুল হয় এবং আমার ভাই ইয়াকুব আলাইহিস সালাম আপন ছেলেদেরকে বলিয়াছিলেন_ PEO SEE ENTE TS (অর্থ £ অতিসত্বর আমি তোমাদের জন্য আমার রবের নিকট ক্ষমা চাহিব।) আর এই অতিসত্বর দ্বারা জুমুআর রাত্রিই তাহার উদ্দেশ্য ছিল। যদি তুমি শেষ তৃতীয়াংশে উঠিতে না পার তবে মধ্যরাত্রে উঠিবে। আর যদি ইহাও করিতে না পার তবে রাত্রের প্রথমাংশে উঠিয়া চার রাকাত নামায পড়িবে। প্রথম রাকাতে সূরা ফাতেহা ও সূরা ইয়াসীন পড়িবে, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতেহা ও সূরা হা-মীম দুখান ও তৃতীয় রাকাতে সূরা ফাতেহা ও সুরা আলিফ লাম মীম তানযীল সেজদা এবং চতুৰ্থ রাকাতে সূরা ফাতেহা ও সূরা তাবারাকাল্লাযি পড়িবে। তাশাহহুদ অর্থাৎ আত্তাহিয়্যাত শেষ করিয়া অধিক পরিমাণে ও উত্তমরূপে আল্লাহর হামদ ও সানা পাঠ করিবে, অতঃপর আমার উপর ও সমস্ত নবীদের উপর দরূদ পাঠ করিবে, তারপর সমস্ত মুমিন পুরুষ ও মহিলাদের জন্য ও তোমার যে সকল ভাই ঈমানের সহিত তোমার পূর্বে দুনিয়া হইতে চলিয়া গিয়াছে তাহাদের সকলের জন্য মাগফিরাতের দোয়া করিবে। এই সমস্ত কিছুর পর এই দোয়া পড়িবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।