কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ১৮৫ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন তোমাদের কেহ্‌ ঘুমন্ত অবস্থায় ভয় পায় তখন সে যেন এই কলেমাগুলি পাঠ করে-- SN ill all SS পরবর্তী অংশ উপরোক্ত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) তাহার সন্তানদের যে কেহ বুঝের বয়সে উপনীত হইত তাহাকে এই দোয়া শিখাইয়া দিতেন, আর যাহারা অবুঝ, তাহাদের জন্য কাগজে লিখিয়া গলায় বাঁধিয়া দিতেন। নাসায়ীর রেওয়ায়াতে আছে যে, হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ) ঘুমের মধ্যে ভয় পাইতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানাইলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, CEN RAE পাঠ করিও দোয়ার পরবর্তী অংশ উপরোক্ত হাদীস অনুযায়ী বর্ণিত হইয়াছে। ইমাম মালেক (রহঃ) মুআত্তা গ্রন্থে লিখিয়াছেন যে, আমার নিকট এই হাদীস পৌছিয়াছে যে, হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলেন, আমি ঘুমন্ত অবস্থায় ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি এই দোয়া পাঠ করিও। অতঃপর উপরোক্ত দোয়া উল্লেখ করিয়াছেন। হযরত ওলীদ ইবনে ওলীদ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! আমার ভয় ভয় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যখন বিছানায় শয়ন কর তখন এই দোয়া পাঠ করিও। অতঃপর উপরোক্ত দোয়া উল্লেখ করিয়াছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।