কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

ja ৫ ১৮৩ A EE 5৬ i) sb So 2 3 ee J দন CEL অর্থ £ঃ আয় আল্লাহ ! আমি আল্লাহর কামেল ও পরিপূর্ণ কলেমা সমূহের আশ্রয় গ্রহণ করিতেছি ও সমস্ত জিনিসের অকল্যাণ হইতে যাহা তিনি সৃষ্টি করিয়া ছড়াইয়া দিয়াছেন ও অস্তিত্ব দান করিয়াছেন এবং এরূপ প্রত্যেক জিনিসের অকল্যাণ হইতে যাহা আসমান হইতে অবতীর্ণ হয় ও এরূপ প্রত্যেক জিনিসের অকল্যাণ হইতে যাহা আসমানে উঠিয়া যায়। রাত্র দিনের ফেৎনাসমূহ হইতে এবং রাত্রিকালে সর্বপ্রকার আগমনকারীর অকল্যাণ হইতে, তবে রাত্রের সেই আগমনকারী ব্যতীত, যে কল্যাণ বহন করিয়া আনে, হে রাহমান! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমাগুলি পাঠ করিলেন তখন শয়তানের আনিত আগুন নিভিয়া গেল এবং আল্লাহ তায়ালা তাহাদিগকে পরাজিত করিলেন। হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম এমন সময় তাঁহার নিকট একজন গ্রাম্য ব্যক্তি আসিল এবং সে আরজ করিল, হে আল্লাহর নবী, আমার এক ভাই আছে, তাহার একটি কষ্ট আছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কি সেই কষ্ট? সে বলিল, জিনের আছর । তিনি বলিলেন, তাহাকে আমার নিকট লইয়া আস। গ্রাম্য লোকটি তাহার ভাইকে লইয়া আসিল এবং তাহাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসাইয়া দিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা ফাতেহা ও নিম্নবর্ণিত আয়াতসমূহ পাঠ করিয়া তাহাকে আল্লাহ তায়ালার পানাহতে দিলেন। আয়াতসমূহ এই সূরা বাকারার প্রথম চার আয়াত, তারপর এই দুই আয়াত-_ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহেদ এবং আয়াতুল কুরসী। অতঃপর সূরা বাকারার শেষ তিন আয়াত এবং সূরা আলে এমরানের এক আয়াত শাহিদাল্লাহু আন্নাহু লা এলাহা ইল্লা হু ও সূরা আরাফের এক আয়াত_ ইন্ব রব্বাকুমুল্লাহ এবং সূরা মুমিনুনের শেষ আয়াত ফাতাআলাাল্লাহুল মালিকুল হাক ও সূরা জিনের এক আয়াত-_ওয়াআন্নাহু তাআলা জাদ্দু রব্বিনা এবং সূরা সাফফাতের প্রথম দশ আয়াত এবং সূরা হাশরের শেষ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।