কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ)-৫ ১৬৩ তখন হযরত ইবনে ওমর (রাঃ) তাহাকে বলিতেন, আমার নিকট আস, রাসূলুল্লাহ সাম্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে যেইভাবে বিদায় জানাইতেন আমিও তোমাকে সেইভাবে বিদায় জানাই। অতঃপর উপরোক্ত হাদীসে উল্লেখিত দোয়া বর্ণনা করিয়াছেন। হযরত আনাস (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমি সফরে যাওয়ার ইচ্ছা করিতেছি, আপনি আমাকে কিছু পাথেয় দান করুন। (অর্থাৎ আমার জন্য দোয়া করিয়া দিন৷) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তায়ালা তোমাকে তাকওয়ার পাথেয় দান করুন। সে আরজ করিল, আরো কিছু দোয়া করিয়া দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ্‌ তায়ালা তোমার গুনাহ মাফ করিয়া দেন। সে পুনরায় আরজ করিল, আমার মাতাপিতা আপনার উপর কোরবান হউন, আরো কিছু দোয়া করিয়া" দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যেখানেই থাক তোমার জন্য কল্যাণকে সহজ করিয়া দিন। হযরত কাতাদাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে আমার কাওমের আমীর নিযুক্ত করিলেন তখন আমি তাঁহার হাত ধরিয়া তাঁহাকে বিদায় জানাইলাম। তিনি (আমার জন্য) এই দোয়া করিলেন LS HE Be Es IY Ue Un Yl; RE Re RSG ee) অর্থ £ আল্লাহ তায়ালা তাকওয়াকে তোমার পাথেয় বানাইয়া দেন, তোমার গুনাহকে মাফ করিয়া দেন, এবং তুমি যেখানেই যাও, তোমাকে কল্যাণের তৌফিক দান করেন। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ ! আমি সফরে যাওয়ার ইচ্ছা করিয়াছি, আমাকে কিছু অসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর ভয় ও প্রত্যেক উঁচু স্থানে উঠিতে তাকবীর বলাকে নিজের জন্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।