১৪০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ হযরত আবু দারদা (রাঃ) বলেন, হারমালা নামে এক ব্যক্তি ছিল। সে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ! ঈমান এইখানে এবং জিহ্বার দিকে ইশারা করিল। আর মুনাফেকী এইখানে এবং দিলের দিকে ইশারা করিল। আল্লাহর যিকির অতি সামান্য পরিমাণ করি। নবী করীম সাল্লাল্লানথ আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, আয় আল্লাহ! তাহাকে যিকিরকারী জিহ্বা ও শোকরকারী দিল দান করুন এবং যে ব্যক্তি আমাকে মহব্বত করে সে যেন তাহাকে মহব্বত করে এই তৌফিক দান করুন এবং প্রত্যেক কাজে তাহার পরিণামকে উত্তম করুন। হযরত তালেব (রাঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর পক্ষ হইতে যখন তোমার জন্য দোয়া করার অনুমতি পাইব তখন দোয়া করিব। অতঃপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার জন্য তিনবার এই দোয়া করিলেন, আয় আল্লাহ! তালেবকে মাফ করিয়া দিন, তাহার উপর রহম করুন। তারপর তিনি আপন চেহারা মোবারকের উপর হাত মুছিলেন। হযরত আবু মূসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিলেন, আয় আল্লাহ! এই ছোট্ট বান্দা আবু আমেরের মর্তবাকে কেয়ামতের দিন বেশীর ভাগ মানুষের উপরে করিয়া দিন। হযরত হাসসান ইবনে শাদ্দাদ (রাঃ) বলেন, আমার মা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার খেদমতে এইজন্য হাজির হইয়াছি, যাহাতে আপনি আমার এই ছেলের জন্য দোয়া করিয়া দেন, এবং তাহাকে বড় ও উত্তম বানাইয়া দেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু করিলেন এবং অযুর অবশিষ্ট পানি আমার চেহারার উপর মুছিয়া দিলেন এবং এই দোয়া করিলেন, আয় আল্লাহ ! এই মহিলার জন্য তাহার ছেলের মধ্যে বরকত দান করুন এবং তাহাকে বড় ও উত্তম বানাইয়া দিন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।