কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ ১৩৯ বারা ইবনে মা'রুর (রাঃ)এর জন্য রহমতের দোয়া করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লইয়া সেখানে গেলেন। সাহাবা (রাঃ) তাহার সম্মুখে কাতারবন্দি হইয়া দাড়াইলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জন্য এই দোয়া করিলেন, আয় আল্লাহ ! তাহাকে মাফ করিয়া দিন, তাহার উপর রহমত নাযিল করুন, তাহার প্রতি সম্তষ্ট হইয়া যান এবং আপনি প্রকৃতই এরূপ করিয়া দিয়াছেন। হযরত কায়েস ইবনে সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিলেন, আয় আল্লাহ! সা'দ ইবনে ওবাদাহ ও তাহার খান্দানের উপর আপনি আপনার বিশেষ রহমত ও সাধারণ রহমত নাযিল করুন। হযরত আবু কাতাদাহ (রাঃ) বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক সফরে ছিলাম। তিনি (ঘুমের দরুণ) সওয়ারী হইতে একদিকে ঝুকিয়া পড়িলেন। আমি তাঁহাকে ঠেক দিলাম। যাহাতে তাঁহার চোখ খুলিয়া গেল! পুনরায় তাঁহার ঘুম আসিয়া গেল এবং তিনি একদিকে ঝুকিয়া পড়িলেন। আমি আবার ঠেক দিলাম, যাহাতে তাঁহার চোখ খুলিয়া গেল। তিনি আমাকে এই দোয়া দিলেন, আয় আল্লাহ! আবু কাতাদাহকে এরূপ হেফাজত করুন যেরূপ আজ রাত্রিভর সে আমাকে হেফাজত করিয়াছে। অতঃপর তিনি আমাকে বলিলেন, আমার মনে হয়, আমার কারণে তোমাকে অনেক কষ্ট করিতে হইয়াছে। হযরত আনাস ইবনে মালেক (রাঃ) ও অন্যান্য সাহাবাদের জন্য দোয়া হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, (আমার মা) হযরত উম্মে সুলাইম (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আনাসের জন্য দোয়া করুন। সুতরাৎ তিনি এই দোয়া করিলেন, আয় আল্লাহ ! তাহার মাল-আওলাদ বৃদ্ধি করিয়া দিন এবং তাহার মাল-আওলাদে বরকত দান করুন। সামনে হাদীসের আরো অৎশ উল্লেখ করিয়াছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।