কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! আমি ঘোড়ার পিঠ হইতে পড়িয়া যাই। হাদীসের পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। হযরত আবদুল্লাহ ইবনে বুছ্র (রাঃ) বলেন, আমি ও আমার পিতা আমাদের ঘরের দরজায় বসিয়াছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন খচ্চরে চড়িয়া সামনের দিক হইতে আসিলেন। আমার পিতা আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের ঘরে আসিয়া যদি খানা খাইতেন ও আমাদের জন্য বরকতের দোয়া করিয়া দিতেন। অতএব তিনি আমাদের ঘরে আসিলেন এবং খানা খাওয়ার পর এই দোয়া করিলেন, আয় আল্লাহ ! ইহাদের উপর রহম করুন এবং ইহাদেরকে মাফ করিয়া দিন এবং ইহাদের রিযিকে বরকত দান করুন। তাবারানীর রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, এই সচ্ছলতাই দেখিতে রহিলাম। হযরত বারা ইবনে মা’রুর (রাঃ), হযরত সা'দ ইবনে ওবাদাহ (রাঃ) ও হযরত আবু কাতাদাহ (রাঃ)এর জন্য দোয়া হযরত নাযলা ইবনে আমর গিফারী (রাঃ) বলেন, গিফার গোত্রের এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে বলিল, মুহান। (যাহার শাব্দিক অর্থ হইল, অপমানিত) তিনি বলিলেন, তুমি মুকরাম। (অর্থাৎ সম্মানিত) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করার পর হযরত বারা ইবনে মা'রুর (রাঃ)এর জন্য এই দোয়া করিলেন, আয় আল্লাহ ! বারা ইবনে মা'রুর এর উপর রহমত নাযিল করুন এবং কেয়ামতের দিন তাহাকে নিজ হইতে পর্দার অন্তরালে রাখিবেন না, এবং তাহাকে জান্নাতে দাখিল করুন। আর আপনি প্রকৃতই এরূপ করিয়া দিয়াছেন। হযরত আবদুল্লাহ ইবনে আবি কাতাদাহ (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আসার পর সর্বপ্রথম হযরত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।