কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents ১৩৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ! আপনি ইয়াসিরের খান্দানকে মাফ করিয়া দিন, আর আপনি তো তাহাদেরকে মাফ করিয়া দিয়াছেন। ইবনে আসাকির হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ! আনল্মারের মধ্যে বরকত দান করুন। অতঃপর হাদীসের বাকী অংশ উল্লেখ করিয়াছেন। হযরত উন্মে সালামা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ ! আবু সালামাকে মাফ করিয়া দিন এবং নৈকট্যপ্রাপ্ত লোকদের মধ্যে তাহার মর্তবাকে বুলন্দ ৷ করিয়া দিন। এবং তাহার পরে অবশিষ্টদের জন্য আপনি তাহার খলীফা হইয়া যান। আর হে রাববুল আলামীন! আমাদেরকে ও তাহাকে মাফ করিয়া দিন, তাহার কবরকে প্রসারিত করিয়া দিন এবং নূর দ্বারা ভরিয়া দিন। হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরিয়া আপন উরুর উপর বসাইতেন এবং হযরত হাসান (রাঃ)কে বাম উরুর উপর বসাইতেন। অতঃপর আমাদের উভয়কে জড়াইয়া ধরিয়া এরূপ দোয়া করিতেন, আয় আল্লাহ ! আমি এই দুইজনের উপর দয়া করি আপনিও তাহাদের উপর দয়া করুন। অপর এক রেওয়ায়াতে আছে, আয় আল্লাহ! আমি এই দুইজনকে মহব্বত করি, আপনিও তাহাদেরকে মহব্বত করুন। হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) বলেন, (আমি বাহিনী প্রস্তুত করার উদ্দেশ্যে মদীনার বাহিরে জুরুফ নামক স্থানে অবস্থান করিতেছিলাম।) যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বাড়িয়া গেল তখন আমি মদীনায় ফিরিয়া আসিলাম এবং আমার সহিত যাহারা ছিল তাহারাও ফিরিয়া আসিল। আমি তাঁহার খেদমতে হাজির হইলাম। তিনি নিশ্চূপ ছিলেন, কোন কথা বলিতেছিলেন না। তিনি বারবার উভয় হাত আমার উপর রাখিয়া উপরের দিকে উঠাইতেছিলেন। যদ্ববারা আমি বুঝিতে ছিলাম যে, তিনি আমার জন্য দোয়া করিতেছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।