কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ )-৫ বলিলেন, আমরা আল্লাহ তায়ালার প্রশংসা করিতেছি (অর্থাৎ উত্তয অবস্থায় সকাল করিয়াছি)। তিনি বলিলেন, আপনারা একত্র হইয়া এবং একে অপরের সহিত মিলিয়া বসুন। তাহারা যখন এইভাবে বসিলেন তখন তিনি তাহাদের উপর একটি চাদর দিয়া ঢাকিয়া দিলেন এবং এই দোয়া করিলেন, হে আমার রব! ইনি আমার চাচা, আমার পিতা সমতুল্য এবং ইহারা সকলে আমার পরিবারভুক্ত, সুতরাং আমি : তেমন আগুন হইতে আবৃত করিয়া দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার উপর দরজার চৌকাঠ ও ঘরের দেয়ালসমূহ্‌ : তিনবার আমীন, আমীন, আমীন বলিল। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি আমার খালা হযরত মাইমুনা (রাঃ)এর ঘরে ছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অযূর পানি রাখিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, আমার জন্য এই পানি কে রাখিয়াছে? হযরত মাইমুনা (রাঃ) আরজ করিলেন, আবদুল্লাহ। তিনি খুশী হইয়া বলিলেন, আয় আল্লাহ্‌ ! তাহাকে দ্বীনের বুঝ দান করেন এবং তাহাকে কোরআনের তফসীর শিখাইয়া দিন। ইবনে নাজ্জারের রেওয়ায়াতে হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে এই দোয়া এরূপ বর্ণিত হইয়াছে যে, আয় আল্লাহ! তাহাকে কিতাব শিক্ষা দিন এবং তাহাকে দ্বীনের বুঝ দান করুন। ইবনে মাজাহ, ইবনে সা'দ ও তাবারানীর রেওয়ায়াতে হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে এই দোয়া এরূপ বর্ণিত হইয়াছে, আয় আল্লাহ! তাহাকে হেকমত ও কিতাবের তফসীর শিখাইয়া দিন। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে এই দোয়া এরূপ বর্ণিত হইয়াছে, আয় আল্লাহ! তাহার মধ্যে বরকত দান করুন, তাহারা দ্বারা কিতাবের প্রসার করুন। হযরত জা’ফর ইবনে আবি তালেব (রাঃ) ও তাহার সন্তানদের জন্য, হযরত যায়েদ ইবনে হারেসা (রাঃ) ও হযরত ইবনে রাওয়াহা (রাঃ)এর জন্য দোয়া তাবারানী ও ইবনে আসাকির হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।