কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents | হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ১৩৩ তাহার সন্তানদের জন্য আপনি তাহার খলীফা (স্থলাভিষিক্ত) হইয়া যান। ইবনে আসাকিরে হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ! আব্বাসের এ সকল গুনাহ যাহা তিনি গোপনে করিয়াছেন বা প্রকাশ্যে করিয়াছেন, সকলে সম্মুখে করিয়াছেন বা আড়ালে করিয়াছেন, সমস্তই মাফ করিয়া দিন এবং আগামীতে তাহার দ্বারা বা তাহার সস্তানদের দ্বারা কেয়ামত পর্যন্ত যে সকল গুনাহ হইবে তাহা সবই মাফ করিয়া দিন। ইবনে আসাকির ও খতীব (রহঃ) হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিয়াছেন, আয় আল্লাহ ! আব্বাস ও তাহার সন্তানদেরকে এবং যে ব্যক্তি তাহাদেরকে মহব্বত করে সকলকে মাফ করিয়া দিন। ইবনে আসাকিরে আসেম (রহঃ)এর পিতা হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আব্বাস আমার চাচা এবং আমার পিতার ন্যায়, আমার বাপ-দাদার বংশে একমাত্র তিনিই জীবিত আছেন। আয় আল্লাহ! তাহার গুনাহসমূহকে মাফ করিয়া দিন এবং তাহার নেক আমলগুলিকে কবুল করুন এবং খারাপ আমলগুলিকে ক্ষমা করিয়া দিন, এবং তাহার (কেল্যাণের) জন্য তাহার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ বানাইয়া দিন। মুস্তাখাব) হযরত আবু উসাইদ সায়েদী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রাঃ)কে বলিলেন, আগামীকাল আমি আপনার ঘরে আসা পর্যন্ত আপনি ও আপনার ছেলেরা কোথাও যাইবেন না। আপনাদের সহিত আমার কিছু কাজ আছে। সুতরাৎ পরের দিন তাহারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করিতে লাগিলেন। তিনি চাশতের পর তাহাদের নিকট গেলেন এবং বলিলেন, আসসালামু আলাইকুম। তাহারা উত্তরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, আপনারা কি অবস্থায় সকাল করিয়াছেন? তাহারা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।