কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ ১২৯ (বিদায় হজ্জ হইতে ফিরার সময়) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাদীরে খুম নামক স্থানে অবস্থান)এর দিন কিছু এরশাদ করিতে শুনিয়াছে, সে যেন দাঁড়াইয়া যায়। ইহাতে তেরজন দাঁড়াইল এবং তাহারা সাক্ষ্য দিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইদিন বলিয়াছিলেন, আমি কি মুমিনীনদের সহিত তাহাদের প্রাণ অপেক্ষা অধিক সম্পর্ক রাখি না। সাহাবা (রাঃ) আরজ করিলেন, অবশ্যই রাখেন, ইয়া রাসূলাল্লাহ! অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (রাঃ)এর হাত ধরিয়া বলিলেন, আমি যাহার বন্ধু এই ব্যক্তি (অর্থাৎ হযরত আলী (রাঃ) তাহার বন্ধু। আয় আল্লাহ! যে ব্যক্তি তাহার সহিত বন্ধুত্ব রাখে আপনি তাহার সহিত বন্ধুত্ব রাখুন, আর যে তাহার সহিত শক্রুতা রাখে আপনি তাহার সহিত শত্রুতা রাখুন! যে তাহার সহিত মহ্ববত রাখে আপনি তাহার সহিত মহব্বত রাখুন আর যে তাহার সহিত বিদ্বেষ রাখে আপনি তাহার সহিত বিদ্বেষ রাখুন, যে তাহাকে সাহায্য করে আপনি তাহাকে সাহায্য করুন। যে তাহার সাহায্য পরিত্যাগ করে আপনি তাহার সাহায্য পরিত্যাগ করুন। হযরত ইবনে আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে হযরত আলী (রাঃ)এর জন্য এই দোয়া বর্ণনা করিয়াছেন, আয় আল্লাহ ! আলীকে সাহায্য করুন, এবং তাহার দ্বারা (অন্যদেরকে) সাহায্য করুন, তাহার উপর রহম করুন এবং তাহারা দ্বারা অন্যদের উপর রহম করুন, তাহাকে সাহায্য করুন এবং তাহার দ্বারা (অন্যদেরকে) সাহায্য করুন। আয় আল্লাহ, যে তাহার সহিত বন্ধুত্ব রাখে আপনি তাহার সহিত বন্ধুত্ব রাখুন, আর যে তাহার সহিত শত্রুতা রাখে আপনি তাহার সহিত শত্রুতা রাখুন। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ্‌! তাহার যবানকে (হকের উপর) মজবুত করিয়া দিন এবং তাহার দিলকে হেদায়াত দান করুন। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে এরূপ শব্দ বর্ণিত হইয়াছে, আয় আল্লাহ ! তাহাকে ফয়সালা করার সঠিক পথ দেখাইয়া দিন। ৯ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।