| হায়াতুস্ সাহাবাহ্ রাঃ )-৫ ১২৭ দিকে ঝুকাইয়া দিন এবং আপন রহমত দ্বারা তাহাদের পিছন দিক হইতে ঘিরিয়া লউন (অর্থাৎ হেফাজত করুন) ৷” হযরত আয়েশা (রাঃ) বলেন, একদিন আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন অত্যন্ত খুশী দেখিয়া আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! আমার জন্য আল্লাহর নিকট দোয়া করুন। তিনি এই দোয়া করিলেন, ‘আয় আল্লাহ ! আয়েশার অতীত ও ভবিষ্যতের সকল গুনাহ ম্লাফ করিয়া দিন এবং যাহা সে গোপনে করিয়াছে ও প্রকাশ্যে করিয়াছে তাহাও মাফ করিয়া দিন!’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া শুনিয়া হযরত আয়েশা (রাঃ) আনন্দে লুটাইয়া পড়িলেন এবং তাহার মাথা নিজের কোলের ভিতর চলিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার দোয়ার কারণে তোমার আনন্দ হইতেছে কি? আমি বলিলাম, আপনার দোয়াতে আমি কেন আনন্দিত হইব না? তিনি বলিলেন, আল্লাহর কসম, এই দোয়া তো আমি আমার উম্মতের জন্য প্রতি নামাযের পর করিয়া থাকি। চার খলীফার জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করিয়াছেন, ‘আয় আল্লাহ! আবু বকরকে হযরত ওমর (রাঃ) ও হযরত খাব্বাব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিলেন, আয় আল্লাহ! ওমর ইবনে খাত্তাব ও আবু জাহল ইবনে হিশাম হইতে যে আপনার নিকট অধিক প্রিয় তাহার দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিলেন, আয় আল্লাহ ! বিশেষভাবে ওমর ইবনে খাত্তাব দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিলেন, আয় আল্লাহ ! ওমর ইবনে খাত্তাব দ্বারা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।