কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ)-৫ রহম করুন৷ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে নামাষী, তুমি দোয়া করিতে তাড়াহুড়া করিয়াছ। তুমি যখন নামায শেষ করিয়া বস, তখন প্রথম আল্লাহ তায়ালার যথোপযুক্ত প্রশংসা কর এবং আমার উপর দরূদ পাঠ কর, তারপর দোয়া কর। অতঃপর অপর এক ব্যক্তি আসিয়া নামায পড়িল। নামাযের পর সে আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিল এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পাঠ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, হে নামাযী, এখন তুমি দোয়া কর, তোমার দোয়া অবশ্যই কবুল হইবে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)এর হাদীস হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, যখন তোমাদের ' কেহ দোয়া করিতে চাহে তখন তাহার উচিত যে, সর্বপ্রথম আল্লাহ : তায়ালার শান অনুযায়ী তাঁহার হামদ ও সানা বর্ণনা করে, তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পাঠ করে, তারপর আল্লাহ তায়ালার নিকট দোয়া করে। এইভাবে করার দ্বারা উদ্দেশ্য হাসিল : হওয়ার বেশী আশা করা যায়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন উল্মতের জন্য দোয়া করা হযরত আব্বাস ইবনে মিরদাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের (অর্থাৎ জিলহজ্জের নয় তারিখ) সন্ধ্যায় আপন উম্মতের জন্য মাগফিরাত ও রহমতের দোয়া করিয়াছেন। : দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া করিতে থাকিয়াছেন। অবশেষে আল্লাহ তায়ালা ওহীর মাধ্যমে জানাইয়াছেন যে, আমি আপনার দোয়া কবুল করিয়াছি এবং তাহাদের যে সকল গুনাহ আমার সহিত সম্পর্কিত হইবে আমি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।