কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents ১২২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ অর্থ £৪ আয় আল্লাহ! আমি আপনার নিকট আপনার সেই নামের উসিলায় চাহিতেছি, যাহা পবিত্র ও উত্তম ও বরকতময় এবং আপনার নিকট সর্বাধিক প্রিয়, যাহা দ্বারা আপনার নিকট দোয়া করিলে আপনি উহা কবুল করেন এবং কিছু চাহিলে আপনি উহা দান করেন, আপনার নিকট রহম চাহিলে আপনি রহম করেন, আপনার নিকট বিপদমুক্ত চাহিলে আপনি বিপদমুক্ত করেন। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আয়েশা ! তুমি জান কি? আল্লাহ তায়ালা আমাকে সেই নাম বলিয়া দিয়াছেন যাহার উসিলায় দোয়া করিলে আল্লাহ তায়ালা অবশ্যই সেই দোয়া কবুল করেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! আমার পিতামাতা আপনার উপর কোরবান হউন, আমাকে সেই নাম শিখাইয়া দিন। তিনি বলিলেন, হে আয়েশা! তোমাকে শিখানো উচিত হইবে না। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি এক পার্শ্বে যাইয়া কিছুক্ষণ বসিয়া রহিলাম। তারপর উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক চুম্বন করিয়া আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে সেই নাম শিখাইয়া দিন। তিনি বলিলেন, হে আয়েশা! তোমাকে শিখানো উচিত হইবে না। কেননা উহা দ্বারা দুনিয়ার কোন্‌ জিনিস চাওয়া তোমার জন্য উচিত হইবে না। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি উঠিয়া অযূ করিলাম এবং দুই রাকাত নামায পড়িলাম। অতঃপর এরূপ দোয়া করিলাম_ ও EAL ENGEL Ua SALT ET Ge EU US td SL IIE - tr SAS অর্থ ৪ ‘আয় আল্লাহ! আমি আপনাকে আল্লাহ বলিয়া ডাকিতেছি এবং আপনাকে রহমান বলিয়া ডাকিতেছি এবং আপনাকে পুণ্যবান ও পরম দয়ালু বলিয়া ডাকিতেছি এবং আপনাকে আপনার এঁ সমস্ত উত্তম নামে ডাকিতেছি যাহা আমি জানি এবং এঁ সমস্ত উত্তম নামে ডাকিতেছি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।