হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ১২১ অপর আসমানকে আড়াল করিতে পারে, না এক জমিন অপর জমিনকে আড়াল করিতে পারে, আর না সমুদ্র উহার তলদেশে যাহা আছে উহাকে গোপন করিতে পারে, আর না পাহাড় তাহার মধ্যেকার কঠিন পাথরে অবস্থিত কোন জিনিসকে গোপন করিতে পারে। আপনি আমার জীবনের শেষ সময়কে সর্বোত্তম সময় বানাইয়া দিন, এবং শেষ আমলকে সর্বোত্তম আমল বানাইয়া দিন এবং আমার সর্বোত্তম দিন সেই দিনকে বানাইয়া দিন, যেদিন আপনার সহিত আমার সাক্ষাৎ হইবে!’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দায়িত্ব দিলেন যে, গ্রাম্য লোকটি যখন নামায শেষ করিবে তখন তাহাকে আমার নিকট লইয়া আসিবে। লোকটি নামায শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল। সেই সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন এক খনি হইতে কিছু স্বর্ণ হাদিয়া আসিয়াছিল। তিনি তাহাকে সেই স্বর্ণ হাদিয়া স্বরূপ দিলেন। তারপর তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে গ্রাম্য ব্যক্তি! তুমি কোন্ গোত্রের লোক? সে আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ ! আমি বনু আমের ইবনে সা’সাআহ গোত্রের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি জান কি, আমি তোমাকে এই স্বর্ণ কেন হাদিয়া দিলাম? সে বলিল, ইয়া রাসূলাল্লাহ ! আপনার সহিত আমার আত্মীয়তার কারণে হাদিয়া দিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আত্মীয়তারও হক রহিয়াছে, তবে তুমি যেহেতু অতি উত্তম রূপে আল্লাহ তায়ালার প্রশংসা করিয়াছ, সেইজন্য এই স্বর্ণ দান করিয়াছি। হযরত আয়েশা (রাঃ)এর ঘটনা হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া করিতে শুনিলাম_- LDN tN cil ol Bt Al AY oS Sls hl Se BH CH PETES H 2] ৰ EY Et www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।