হায়াতুস্ সাহাবাঁহ্ রোঃ )-৫ ১১৭ কোন ব্যক্তির সাক্ষাৎ হয় সে যেন নিজের জন্য তাহার নিকট মাগফিরাতের দোয়া চায়। হযরত আনাস (রাঃ)এর নিজ সঙ্গীদের জন্য দোয়া করা আবদুল্লাহ রুমী (রহঃ) বলেন, হযরত আনাস (রাঃ) যাবিয়া নামক এলাকায় অবস্থান করিতেছিলেন। তাহাকে বলা হইল, বসরা হইতে আপনার ভাইয়েরা আপনার নিকট দোয়ার জন্য আসিয়াছে। অতএব তিনি এরূপ দোয়া করিলেন, আয় আল্লাহ ! আমাদেরকে মাফ করিয়া দিন, আমাদের উপর রহম করুন এবং আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন আর দোযখের আযাব হইতে রক্ষা করুন। তাহারা আরো দোয়ার আবেদন করিলে তিনি পুনরায় একই দোয়া করিলেন এবং বলিলেন, যদি তোমাদেরকে এই সকল জিনিস দান করা হয় তবে তোমরা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করিবে। হযরত ওমর (রাঃ )এর দোয়া করা: ইয়াখীদ ইবনে আসাম্ম (রহঃ) বলেন, সিরিয়াবাসী এক ব্যক্তি অত্যন্ত শক্তিশালী যোদ্ধা ছিল। সে হযরত ওমর (রাঃ)এর নিকট আসা যাওয়া করিত। হযরত ওমর (রাঃ) তাহাকে কিছুদিন যাবৎ দেখিতে না পাইয়া আমীরুল মুমিনীন, সে তো শারাব পান করিতে আরস্ত করিয়াছে এবং অনবরত শরাব পান করিয়া যাইতেছে। হযরত ওমর (রাঃ) আপন মুনশীকে ডাকিয়া বলিলেন, এই মর্মে চিঠি লেখ ‘এই চিঠি ওমর ইবনে খাত্তাবের পক্ষ হইতে অমুকের বেটা অমুকের নামে--সালামুন আলাইকা, আমি তোমার নিকট আল্লাহ তায়ালার প্রশংসা করিতেছি যিনি ব্যতীত কোন মা'বুদ নাই, যিনি গুনাহ মার্জনাকারী ও তওবা কবুলকারী, কঠোর শাস্তি প্রদানকারী, অনুগ্রহকারী, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।