কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ )-৫ করার তৌফিক দান করুন। অতঃপর সে এই দোয়া করিল, আয় আল্লাহ: জান্নাতকে তাহাদের ঠিকানা বানাইয়া দিন। হযরত বুরাইদাহ (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। এক ব্যক্তিকে দেখিলেন, সে গরম জমিনের উপর গড়াগড়ি করিতেছে আর বলিতেছে, হে আমার নফস! জান্নাতের আশা করিস। সে যখন নফসকে শাস্তি দিয়া অবসর হইল তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি চাহিয়া বলিলেন, তোমরা তোমাদের এই ভাইকে ধর। (অর্থাৎ তাহার নিকট হইতে দোয়া লও।) সুতরাৎ আমরা বলিলাম, আল্লাহ আপনার উপর রহম করুন, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করুন। অতএব সে এরূপ দোয়া করিল, আয় আল্লাহ ! সমস্ত বিষয়ে আপনি তাহাদের পূর্ণ পথপ্রদর্শন করুন। আমরা বলিলাম, আরো দোয়া করুন। সে বলিল, আয় আল্লাহ ! তাকওয়া তাহাদের পাথেয় বানাইয়া দিন। আমরা বলিলাম, আরো দোয়া করুন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাদের জন্য আরো দোয়া করিয়া দাও এবং বলিলেন, আয় আল্লাহ্‌! তাহাকে তৌফিক দান করুন। সুতরাং সে বলিল, আয় আল্লাহ ! জান্নাতকে তাহাদের ঠিকানা বানাইয়া দিন। উয়াইস কারনী (রহঃ)এর নিকট দোয়া চাওয়া উসাইর ইবনে জাবের (রহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) উয়াইস (রহঃ)কে বলিলেন, আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। উয়াইস (রহঃ) বলিলেন, আমি আপনার জন্য কিরূপে মাগফিরাতের . দোয়া করিব? অথচ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। হযরত ওমর (রাঃ) বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, সকল তাবেঈদের মধ্যে : সর্বোত্তম ব্যক্তি হইল সেই ব্যক্তি যাহাকে উয়াইস বলা হইবে। : ওয়াসাল্লাম বলিয়াছেন, অতএব উয়াইস (রহঃ)এর সহিত তোমাদের যে. www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।