কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-৫ বলে। অতঃপর তিনি এরূপ দোয়া করিলেন, আয় আল্লাহ! আজ নো’মানকে শাহাদাতের মৃত্যু দান করুন এবং মুসলমানদেরকে সাহায্য করুন ও বিজয় দান করুন। হযরত যুলবিজাদাইন (রাঃ)এর উচ্চস্বরে দোয়া করা হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, একজন সাহাবী যাহাকে যুলবিজাদাইন বলা হইত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ব্যাপারে বলিয়াছেন যে, এই ব্যক্তি কোমল হৃদয় উচ্চস্বরে ক্ৰন্দনকারী! তিনি তাহার ব্যাপারে এই কথা এইজন্য বলিয়াছেন যে, তিনি অত্যাধিক তেলাওয়াতকারী ও আল্লাহর যিকিরকারী ছিলেন এবং উচ্চস্বরে দোয়া করিতেন। হযরত ওমর (রাঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওমরা করার অনুমতি চাহিলাম। তিনি আমাকে অনুমতি দিলেন এবং বলিলেন, হে আমার ছোট ভাই! আপন দোয়াতে আমাদেরকে ভুলিও না। হযরত ওমর (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপন ভাই বলিয়া সম্বোধন করিয়াছেন। ইহা এমন একটি কথা যাহার বিনিময়ে সমগ্র দুনিয়া পাইলেও আমার আনন্দ হইবে না। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আসিয়া অনুভব করিলেন যে, আমরা চাহিতেছি যেন তিনি আমাদের জন্য দোয়া করেন। সুতরাং তিনি এই দোয়া করিলেন_- J CE uss EE EES 5 Eo hii LION ULL es অর্থ £ঃ আয় আল্লাহ ! আমাদেরকে মাফ করিয়া দিন, আমাদের উপর রহম করুন এবং আমাদের উপর সন্তষ্ট হইয়া যান এবং আমাদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।