কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ১১৩ অর্থ £৪ আয় আল্লাহ! আমাদেরকে মাফ করিয়া দিন, আয় আল্লাহ আমাদের উপর রহম করুন। অতঃপর হযরত ওমর (রাঃ) দোয়া আরম্ভ করিলেন, দেখা গেল তিনিই তাহাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক অশ্রু প্রবাহিতকারী ও ক্রন্দনকারী হইলেন। দোয়া শেষে হযরত ওমর (রাঃ) বলিলেন, এইবার তোমরা চুপ কর এবং ছড়াইয়া পড়। হযরত হাবীব ইবনে মাসলামা (রাঃ) ও হযরত নো’মান ইবনে মুকাররিন (রাঃ)এর দোয়া আবু হুরায়রা (রাঃ) বলেন, হযরত হাবীব ইবনে মাসলামা ফাহরী (রাঃ) এ সমস্ত সাহাবাদের অন্তর্ভুক্ত ছিলেন যাহাদের দোয়া কবুল হইত। তাহাকে এক বাহিনীর আমীর নিযুক্ত করা হইল। তিনি রোম দেশে যাওয়ার পথ আবিষ্কার করিলেন। তারপর যখন শক্রুর মুখামুখী হইলেন তখন তিনি লোকদের উদ্দেশ্যে বলিলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি, যে জামাত একস্থানে একত্রিত হয় এবং তাহাদের মধ্য হইতে একজন দোয়া করে আর সকলে আমীন বলে আল্লাহ তায়ালা তাহাদের দোয়াকে অবশ্যই কবুল করেন। অতঃপর হযরত হাবীব (রাঃ) আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া এই দোয়া করিলেন, ‘আয় আল্লাহ! আমাদের রক্তের হেফাজত করুন এবং আমাদেরকে শহীদদের ন্যায় আজর ও সওয়াব দান করুন! তিনি এই দোয়া করিতে না করিতেই শক্রুর সেনাপতি যাহাকে রুমী ভাষায় হাম্বাত বলা হইত, সে আসিয়া উপস্থিত হইল এবং হযরত হাবীব (রাঃ)এর তাঁবুর ভিতর চুকিয়া পড়িল। অর্থাৎ সে পরাজয় স্বীকার করিয়া লইল। পূর্বে শাহাদাতের আকাংখা ও শাহাদাতের জন্য দোয়ার বর্ণনায় হযরত মা’কেল ইবনে ইয়াসার (রাঃ) হইতে বর্ণিত দীর্ঘ হাদীস অতিবাহিত হইয়াছে। উক্ত হাদীসে বর্ণিত হইয়াছে যে, হযরত নোমান ইবনে মুকাররিন (রাঃ) বলিলেন, এখন আমি আল্লাহ তায়ালার নিকট দোয়া করিব। তোমাদেরকে তাকীদ করিতেছি যেন প্রত্যেকে অবশ্যই ‘আমীন: ~~ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।