| contents ১১২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ আব্বাস (রাঃ)এর হাত ধরিয়া বলিলেন, আয় আল্লাহ! আমরা আপনার রাসূলের চাচাকে আপনার সম্মুখে সুপারিশ করার জন্য পেশ করিতেছি। হযরত আব্বাস (রাঃ)ও দীর্ঘক্ষণ পর্যন্ত হযরত ওমর (রাঃ)এর পার্শ্বে দাঁড়াইয়া দোয়া করিতে থাকিলেন এবং তাহার চক্ষুদ্বয় হইতে অশ্রু ঝরিতেছিল। হযরত ওমর (রাঃ)এর এক মজলিসে বসা ও সম্মিলিত দোয়া করা হযরত আবু উসাইদ (রাঃ)এর আযাদকৃত গোলাম হযরত আবু সাঈদ (রহঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) এশার পর মসজিদে ঘুরিয়া দেখিতেন এবং মসজিদে. যাহাকেই পাইতেন বাহির করিয়া দিতেন। যদি কাহাকেও দাঁড়াইয়া নামায পড়িতে দেখিতেন তবে তাহাকে কিছু বলিতেন না। এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবার সহিত তাহার সাক্ষাৎ হইল। তাহাদের মধ্যে হযরত উবাই ইবনে কা'ব (রাঃ)ও ছিলেন। হযরত ওমর (রাঃ) জিজ্ঞাসা করিলেন, ইহারা কাহারা? হযরত উবাই (রাঃ) বলিলেন, আমীরুল মুমিনীন! আপনার ঘরের কয়েকজন লোক। হযরত ওমর (রাঃ) বলিলেন, নামাযের পর তোমরা এখনো এইখানে কেন বসিয়া রহিয়াছ? হযরত উবাই (রাঃ) বলিলেন, আমরা বসিয়া আল্লাহ তায়ালার যিকির করিতেছি। ইহা শুনিয়া হযরত ওমর (রাঃ)ও তাহাদের সহিত বসিয়া গেলেন এবং তাহাদের মধ্যে যে ব্যক্তি তাহার সর্বাপেক্ষা নিকটে ছিল, তাহাকে বলিলেন, তুমি দোয়া আরম্ভ কর! সে দোয়া করিল! অতঃপর এক একজন করিয়া প্রত্যেককে দিয়া দোয়া করাইলেন, সকলে দোয়া করার পর আমার পালা আসিল। আমি তাহার পার্শ্বে বসিয়াছিলাম। তিনি আমাকে বলিলেন, এইবার তুমি দোয়া কর। আমার ১ মুখ বন্ধ হইয়া গেল এবং শরীর কাঁপিতে লাগিল। তিনি বুঝিতে পারিয়া বলিলেন, আর কিছু না পার অন্ততঃ এইটুকু বল_ CE A EEE ol www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।