হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ১১১ করিতে থাক। সুতরাং আমি ও আমার সঙ্গী--আমরা উভয়ে হযরত আবু হোরায়রা (রাঃ)এর পূর্বে দোয়া করিলাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়াতে ‘আমীন’ বলিতে থাকিলেন। অতঃপর হযরত আবু হোরায়রা (রাঃ) এইরূপ দোয়া করিলেন, আয় আল্লাহ! আমার এই দুই সঙ্গী যাহা কিছু আপনার নিকট চাহিয়াছে আমিও তাহা আপনার নিকট চাহিতেছি এবং এমন এলেম চাহিতেছি যাহা কখনও ভুলিয়া যাওয়া না হয়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “আমীন’ বলিলেন। আমরা আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! আমরাও আল্লাহর নিকট এমন এলেম চাই যাহা কখনও ভুলিয়া যাওয়া না হয়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই দাওসী যুবক (অৰ্থাৎ হযরত আবু হোরায়রা (রাঃ)) তোমাদের উপর অগ্রগামী হইয়া গিয়াছে। হযরত ওমর (রাঃ)এর দোয়া জামে’ ইবনে শাদ্দাদ (রহঃ)এর একজন আত্মীয় বলেন, আমি হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ)কে বলিতে শুনিয়াছি যে, আমি তিনটি দোয়া করিব, তোমরা উহাতে ‘আমীন’ বলিবে। আয় আল্লাহ! আমি দুর্বল, আপনি আমাকে শক্তি দান করুন। আয় আল্লাহ! আমি কঠোর স্বভাবের, আপনি আমাকে নরম করিয়া দিন। আয় আল্লাহ! আমি কৃপণ, আপনি আমাকে দানশীল করিয়া দিন। সায়েব ইবনে ইয়াযীদ (রহঃ) বলেন, আমি রামাদাহ নামক দুর্ভিক্ষের সময় হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ)কে দেখিয়াছি, তিনি সকালবেলা সাধারণ কাপড় পরিধান করিয়া মিসকীনের ন্যায় বিনয়ের সহিত যাইতেছেন। তাহার পরিধানে একটি ছোট্ট চাদর ছিল, যাহা কোনক্রমে তাহার হাঁটু পর্যন্ত পৌছিতেছিল। উচ্চস্বরে আল্লাহর নিকট ক্ষমা পড়িতেছিল। তাহার ডান পার্ম্বে হযরত আব্বাস (রাঃ) রহিয়াছেন। সেইদিন তিনি কেবলার দিকে মুখ করিয়া আসমানের দিকে উভয় হাত উঠাইয়া কাঁদিয়া কাঁদিয়া আপন রবের নিকট দোয়া করিলেন এবং লোকেরাও তাহার সহিত দোয়া করিতেছিল। অতঃপর তিনি হযরত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।