কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ ১০৯ শুনাইলাম। তিনি বলিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাহার ছেলেদের সহিত ওয়াদা করিয়াছিলেন যে, আমি তোমাদের জন্য আপন রবের নিকট মাগফিরাত চাহিব। সুতরাং তিনি শেষরাত্রে তাহাদের জন্য মাগফিরাতের দোয়া করিয়াছিলেন। দোয়াতে উভয় হাত উঠানো এবং দোয়া শেষে উভয় হাত দ্বারা মুখ মুছিয়া লওয়া হযরত ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করিতেন তখন আপন উভয় হাত উঠাইতেন, আর যখন দোয়া শেষ করিতেন তখন উভয় হাত আপন চেহারায় মুছিয়া লইতেন। অপর রেওয়ায়াতে আছে, হযরত ওমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়ার জন্য হাত উঠাইতেন তখন তাহা আপন চেহারায় না মুছিয়া নামাইতেন না। অপর রেওয়ায়াতে আছে, হযরত ওমর (রাঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহজারুষযাইত (মসজিদে নববীর নিকট একটি স্থান)এর নিকট দোয়া করিতে দেখিয়াছি। তাঁহার উভয় হাতের তালু মুখের দিকে ছিল। যখন তিনি দোয়া শেষ করিলেন তখন উভয় তালু আপন মুখের উপর মুছিয়া লইলেন। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে এত দীর্ঘ সময় হাত উঠাইয়া রাখিতেন যে, আমি ক্লান্ত হইয়া যাইতাম। আবদুর রাজ্জাক (রহঃ) হযরত আয়েশা (রাঃ) হইতে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। উহাতে ইহাও বর্ণিত হইয়াছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু bE UE sli EAS অৰ্থ HEE RE EE আমি৷ সি কাহাকেও গালি দিয়া থাকি বা কষ্ট দিয়া থাকি তবে এই কারণে আমাকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।