কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ )-৫ LY 04 Ah HS SUS HS BL ct of DL (eS অর্থ ৪ ‘ইহার পর যদি আমি আপনাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করি, তবে আমাকে আপনার সঙ্গে রাখিবেন না। নিঃসন্দেহে আপনি আমার পক্ষ হইতে আপত্তির সীমানায় পৌছিয়াছেন। হযরত আয়েশা (রাঃ) মদীনার ওয়াজকারী ইবনে আবি সায়েব (রহঃ)কে বলিলেন, দোয়াতে ইচ্ছাকৃত ছন্দ করা হইতে বাঁচিবে। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা (রাঃ)দের যুগে দেখিয়াছি, তাহারা এরূপ করিতেন না। হযরত ওমর (রাঃ) কর্তৃক দোয়ার আদব শিক্ষাদান হযরত ওমর (রাঃ) এক ব্যক্তিকে ফেৎনা হইতে পানাহ চাহিতে শুনিয়া বলিলেন, আয় আল্লাহ! আমি এই ব্যক্তির দোয়ার শব্দগুলি হইতে পানাহ চাহিতেছি। অতঃপর উক্ত ব্যক্তিকে বলিলেন, তুমি কি আল্লাহর নিকট ইহা চাহিতেছ, যেন তিনি তোমাকে স্ত্রী পুত্র ও মাল না দেন? অপর রেওয়ায়াতে আছে, তুমি কি চাও যে, আল্লাহ তায়ালা তোমাকে মাল ও আওলাদ না দেন। যে কেহ ফেৎনা হইতে পানাহ চায় সে যেন পথশ্রষ্টকারী ফেৎনা হইতে পানাহ চায়। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)এর শেষ রাত্রের দোয়া মুহারিব ইবনে দিসার (রহঃ)এর চাচা বলেন, আমি শেষ রাত্রে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)এর ঘরের নিকট যাওয়ার সময় তাহাকে এই দোয়া করিতে শুনিতাম, আয় আল্লাহ, আপনি আমাকে ডাকিয়াছেন, আর আমি সাড়া দিয়াছি, আপনি আমাকে হুকুম দিয়াছেন, আমি তাহা মান্য করিয়াছি, আর এখন রাত্রির শেষ প্রহর, অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দিন, অতঃপর হযরত ইবনে মাসউদ (রাঃ)এর সহিত আমার সাক্ষাৎ হইলে বলিলাম, আমি আপনাকে শেষ রাত্রে এই দোয়া করিতে শুনিয়াছি এবং তাহাকে দোয়ার শব্দগুলি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।