হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ১০৭ সে বলিল, আমি দোয়া করিতাম যে, আয় আল্লাহ! আপনি আমাকে আখেরাতে যেই শাস্তি দিবেন তাহা দুনিয়াতেই আমাকে দিয়া দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি এরূপ কেন দোয়া করিলে না যে, আয় আল্লাহ! আপনি দুনিয়াতেও আমাকে কল্যাণ দান করুন, এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং দোযখের আযাব হইতে রক্ষা করুন। অতএব সে আল্লাহর নিকট এই দোয়া করিল, ফলে আল্লাহ তায়ালা তাহাকে শেফা দান করিলেন। হযরত বশীর ইবনে খাসাসিয়্যাহ (রাঃ)এর ঘটনা” হযরত বশীর ইবনে খাসাসিয়্যাহ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি তোমাকে রাবীআাহ কাশআম গোত্র হইতে এখানে লইয়া আসিয়াছেন। অতঃপর তোমাকে আল্লাহর রাসূলের হাতে মুসলমান হওয়ার তৌফিক দান করিয়াছেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! আপনি আল্লাহর নিকট দোয়া করুন, যেন তিনি আমাকে আপনার পূর্বে মৃত্যু দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এরূপ দোয়া আমি কাহারো জন্য করিতে পারি না। (মুনতাখাব) নিজের জন্য প্রথম দোয়া করা এবং দোয়াতে " ছন্দ অবলম্বন নী করা হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করিতেন তখন প্রথম নিজের জন্য করিতেন। একবার তিনি হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা এবং হযরত মূসা আলাইহিস সালামের উপর হউক, তিনি যদি ধৈর্যধারণ করিতেন তবে আপন উত্তাদ (হযরত খিযির আলাইহিস সালাম)এর পক্ষ ফেলিলেন_ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।