কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

দোয়ার আদব হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়া গেলেন। সে এরূপ দোয়া করিতেছিল, আয় আল্লাহ! আমি আপনার নিকট সবর করার তৌফিক চাহিতেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি তো আল্লাহ তায়ালার নিকট মুসীবত চাহিয়াছ। (কেননা সবর তো মুসীবতের পর হইয়া থাকে।) আল্লাহ তায়ালার নিকট নিরাপদ জীবন চাও। অপর এক ব্যক্তির নিকট দিয়া রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। সে এই দোয়া করিতেছিল, আয় আল্লাহ! আমি আপনার নিকট পরিপূর্ণ নেয়ামত চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আদমের বেটা! তুমি জান কি, পরিপূর্ণ নেয়ামত কি? সে বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমি এই দোয়া কল্যাণ কামনা করিয়াই চাহিয়াছি। (আমি জানি না পরিপূর্ণ নেয়ামত কি?) তিনি বলিলেন, পরিপূর্ণ নেয়ামত হইল জাহান্নাম হইতে নাজাত পাওয়া ও জান্নাতে প্রবেশ করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক ব্যক্তির নিকট দিয়া গেলেন। সে এরূপ বলিতেছিল_- Jl Sed U তিনি বলিলেন, MOT ST CUO তুমি চাও। (কান্য) অপর এক ব্যক্তির ঘটনা হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট গেলেন। সে রোগের কারণে দুর্বল হইয়া একেবারে পালকবিহীন পাখীর ছানার ন্যায় হইয়া গিয়াছিল। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি বিশেষ কোন দোয়া করিতে কি? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।