হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ১০৩ ছিল। তিনি যতক্ষণ পৰ্যন্ত সেই গিরাগুলি দ্বারা তসবীহ্ পাঠ শেষ না করিতেন ততক্ষণ ঘুমাইতেন না। আবু নাযরাহ (রহঃ) বলেন, আমাকে তুফাওয়াহ গোত্রের বৃদ্ধ একব্যক্তি নিজের ঘটনা এরূপ শুনাইয়াছেন যে, আমি মদীনাতে হযরত আবু হোরায়রা (রাঃ)এর মেহমান হইলাম। আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে তাহার অপেক্ষা অধিক এবাদতে মেহনতকারী ও মেহমানের খাতির যত্বকারী দেখি নাই। একদিন আমি তাহার নিকট ছিলাম। তিনি নিজের চৌকির উপর বসিয়াছিলেন। তাহার নিকট কংকর অথবা খেজুর দানা ভরা একটি থলি ছিল। আর তাহার চৌকির নীচে তাহার একজন কালো বর্ণের বাঁদি বসিয়াছিল। তিনি সেই কংকর দ্বারা তসবীহ পাঠ করিতেছিলেন। যখন থলির সমস্ত কংকর শেষ হইয়া গেল তখন তিনি সেই থলি বাঁদির সম্মুখে ফেলিয়া দিলেন। সে সমস্ত কংকর থলিতে ভরিয়া পুনরায় তাহার সম্মুখে রাখিয়া দিল। অতঃপর বর্ণনাকারী দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। হাকীম ইবনে দাইলামী (রহঃ) বলেন, হযরত সা'দ (রাঃ) কংকর দ্বারা সুবহানাল্লাহ পাঠ করিতেন। যিকিরের আদব ও নেকী বৃদ্ধি হওয়া হযরত ইবনে ওমর (রাঃ) বলিয়াছেন, তুমি যদি পার তবে শুধু পবিত্র অবস্থায়ই আল্লাহর যিকির করার পূর্ণ চেষ্টা করিবে। আবু ওসমান নাহদী (রহঃ) বলেন, আমার নিকট হযরত আবু হোরায়রা (রাঃ)এর পক্ষ হইতে এই কথা পৌছিয়াছে যে, তিনি বলিয়াছেন, আমার নিকট এই হাদীস পৌছিয়াছে যে, আল্লাহ তায়ালা আপন বান্দাকে এক নেকীর বিনিময়ে দশ লক্ষ নেকী দান করিবেন। হযরত আবু হোরায়রা (রাঃ) (শুনিয়া) বলিলেন, কখনও নয়, (বরৎ) আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি। আল্লাহ তায়ালা তাহাকে বিশ লক্ষ নেকী দান করিবেন। অতঃপর তিনি এই আয়াত পাঠ করিলেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।