কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents ১০২ হাঁয়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ)-৫ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাকে সুবহানাল্লাহ্‌ পড়িবার এমন পদ্ধতি বলিয়া দিব কি, যাহা এই পর্যন্ত তুমি যে পরিমাণ সুবহানাল্লাহ পড়িয়াছ তাহা অপেক্ষা অধিক হইবে? আমি বলিলাম, অবশ্যই বলিয়া দিন। তিনি বলিলেন AE HE IL অর্থ ৪ ‘আল্লাহর মাখলুকের সংখ্যা পরিমাণ সুবহানাল্লাহ হাকেম হইতে অপর এক রেওয়ায়াতে আছে PP EET SE EEG অর্থ $£ আল্লাহ তায়ালা যাহা কিছু সৃষ্টি করিয়াছেন, উহার সম পরিমাণ ‘সুবহানাল্লাহ’। পূর্বে শব্দ কম কিন্তু অর্থ ব্যাপক যিকিরের বর্ণনায়ও এই ধরনের কতিপয় যিকিরের কথা উল্লেখ করা হইয়াছে। হযরত আবু সাফিয়্যাহ (রাঃ) ও হযরত আবু হোরায়রা (রাঃ)এর কংকর দ্বারা তসবীহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম হযরত আবু সাফিয়্যাহ (রাঃ) সম্পর্কে বর্ণিত হইয়াছে যে, তাহার সম্মুখে একটি চামড়ার বিছানা বিছানো হইত এবং কৎংকর ভরা একটি টুকরি রাখা হইত। তিনি উহা দ্বারা জোহর পর্যন্ত সুবহানাল্লাহ পড়িতে থাকিতেন। তারপর উহা উঠাইয়া রাখা হইত। জোহরের নামায আদায় করার পর পুনরায় সন্ধ্যা পর্যন্ত সুবহানাল্লাহ পড়িতে থাকিতেন। (বিদায়াহ) ইউনুস ইবনে ওবায়েদ (রহঃ) আপন মাতা হইতে বর্ণনা করিয়াছেন। তাহার মাতা বলেন, আমি মুহাজিরদের মধ্য হইতে একজন হযরত আবু সাফিয়্যাহ (রাঃ)কে দেখিয়াছি, তিনি খেজুর দানা দ্বারা তসবীহ পড়িতেছিলেন। আবু নোআইম (রহঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত আবু হোরায়রা (রাঃ)এর নিকট একটি সুতা ছিল যাহাতে দুই হাজার গিরা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।