কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ১০১ করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন,“*তুমি আবদুল্লাহ যুল বিজ্ঞাদাইন। (অর্থাৎ দুই চাদর বিশিষ্ট আবদুল্লাহ) তুমি আমার দ্বারে পড়িয়া থাকিও। সুতরাং তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে পড়িয়া রহিলেন। তিনি উচ্চস্বরে যিকির করিতেন। হযরত ওমর (রাঃ) বলিলেন, এই ব্যক্তি কি রিয়াকার? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, বরৎ সে তো কোমলমনা অধিক ক্ৰন্দনকারী লোকদের একজন। তাইমী (রহঃ) বলেন, হযরত ইবনে মাসউদ (রাঃ) বয়ান করিতেন, তবুকের যুদ্ধে একবার আমি অর্ধরাত্রিতে উঠিয়া সৈন্য শিবিরের এক কোণে আগুন জ্বলিতে দেখিলাম! আমি সেখানে যাইয়া দেখিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ) সেখানে আছেন। হযরত আবদুল্লাহ যুল বিজাদাইন (রাঃ)এর ইন্তেকাল হইয়া গিয়াছে এবং লোকেরা তাহার জন্য কবর খনন তাহার কবরে নামিয়া দাঁড়াইয়া আছেন। আমরা যখন তাহার দাফনকার্য শেষ করিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আয় আল্লাহ ! আমি এই ব্যক্তির প্রতি সন্তুষ্ট আছি, আপনিও তাহার প্রতি সম্তুষ্ট হইয়া যান। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, এক ব্যক্তি যাহাকে যুল বিজাদাইন বলা হইত-_-তাহার সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিঃসন্দেহে এই ব্যক্তি কোমলমনা অধিক ক্রন্দনকারী। আর তিনি তাহার ব্যাপারে এই কথা এইজন্য বলিয়াছেন যে, সে কোরআন তেলাওয়াত, দোয়া ও আল্লাহর যিকির অধিক পরিমাণে ও উচ্চ আওয়াজে করিত। যিকির ও তসবীহ গণনা করা এবং তসবীহ ব্যবহারের প্রমাণ হযরত সাফিয়্যাহ (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিলেন। আমার সম্মুখে চার হাজার দানা রাখা ছিল যাহা দ্বারা আমি ‘সুবহানাল্লাহ’ পড়িতেছিলাম। নবী করীম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।