কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

contents ১০০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ তায়ালা এ সমস্ত ফেরেশতাগণকে বলিবেন, এই বান্দার কোন আমল লেখা হইতে রহিয়া গিয়াছে কি? তাহারা বলিবেন, হে আমাদের রব! আমরা তাহার যে সমস্ত আমল জানিতে পারিয়াছি তাহা সবই লিখিয়াছি। আল্লাহ তায়ালা বান্দাকে বলিবেন, তোমার একটি গোপন আমল আমার নিকট রহিয়াছে, যাহা তুমিও জান না। আমি উহার বিনিময় দান করিব, আর তাহা হইল নীচুস্বরে যিকির। উচ্চস্বরে যিকিরকারী এক ব্যক্তির ঘটনা হযরত জাবের (রাঃ) বলেন, আমরা (মদীনার গোর স্থান) জান্নাতুল বাকী’তে আলো দেখিতে পাইলাম। সেখানে যাইয়া দেখিলাম, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামিয়া বলিতেছেন, এই ব্যক্তিকে আমার হাতে দাও। লোকেরা কবরের পায়ের দিক হইতে জানাযা আগাইয়া দিল। আমি দেখিলাম লোকটি সেই সাহাবী যিনি উচ্চস্বরে যিকির করিতেন। হযরত আবদুল্লাহ যুল বিজাদাইন (রাঃ)এর দাফনের ঘটনা ইবনে ইসহাক (রহঃ) বলেন, আমাকে হযরত মুহাম্মাদ ইবনে ইব্রাহীম তাইমী (রহঃ) এই ঘটনা শুনাইয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ (রাঃ) মুযাইনা গোত্রের লোক ছিলেন। তাহাকে যুল বিজাদাইন অর্থাৎ দুই চাদরওয়ালা বলা হইত। তিনি এতীম ছিলেন। আপন চাচার নিকট লালিত পালিত হইয়াছেন। চাচা তাহার সহিত অত্যন্ত সদ্ব্যবহার করিত। চাচা সংবাদ পাইল যে, হযরত আবদুল্লাহ মুসলমান হইয়া গিয়াছেন। এই সংবাদ পাওয়ার পর চাচা নিজের দেওয়া সমস্ত কিছু হযরত আবদুল্লাহ্‌ (রাঃ)এর নিকট হইতে কাড়িয়া লইল এবং একেবারে উলঙ্গ করিয়া ঘর হইতে বাহির করিয়া দিল। তিনি এই অবস্থায় নিজের মায়ের নিকট আসিলে মা তাহাকে নিজের একটি ডোরাকাটা চাদর দুই টুকরা করিয়া দিলেন। তিনি এক টুকরা লুঙ্গির ন্যায় পরিধান করিলেন এবং অপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলিয়া আসিলেন। নবী www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।