কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ )-৫ ৯৯ আল্লাহর কসম, আমি এই ব্যাপারে তাহার সহিত আর কোন কথা বলিব না। আল্লাহরই ইচ্ছা, তিনি আমার পূর্বেই মদীনায় পৌছিয়া গেলেন। আমি তাহার পরে মদীনায় আসিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং যথোপযুক্ত তাহার হক আদায় করার চেষ্টা করিলাম। অতঃপর আমি হযরত ইবনে ওমর (রাঃ)এর নিকট আসিলে তিনি আমাকে স্বাগত জ্রানাইলেন এবং জিজ্ঞাসা করিলেন, কখন আসিয়াছ? আমি বলিলাম, এইমাত্র পৌঁছিয়াছি। তিনি বলিলেন, আমরা যখন তওয়াফ করিয়া ধ্যান করিতেছিলাম তখন তুমি (আমার মেয়ে) সাওদা বিনতে আবদুল্লাহ এর কথা আলোচনা করিয়াছিলে, অথচ তুমি এই ব্যাপারে অন্য কোন স্থানেও আমার সহিত আলোচনা করিতে পারিতে। আমি বলিলাম, তকদীরে এরূপ হওয়ার ছিল বলিয়া হইয়া গিয়াছে। তিনি বলিলেন, এখন এই ব্যাপারে তোমার মতামত কি? আমি বলিলাম, এখন তো পূর্বাপেক্ষা অধিক চাহিদা হইতেছে। সুতরাং তিনি নিজের দুই ছেলে হযরত সালেম ও হযরত আবদুল্লাহকে ডাকিয়া আমার বিবাহ পড়াইয়া দিলেন। নীচু স্বরে যিকির করা ও উচ্চস্বরে যিকির করা হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, যেই নামাযের জন্য মেসওয়াক করা হয় উহা এ নামাযের উপর সত্তর গুণ ফযীলত রাখে যাহার জন্য মেসওয়াক করা হয় নাই। তিনি ইহাও বলিয়াছেন যে, নীচুস্বরে যিকির যাহা অন্য কেহ শুনে না উচ্চস্বরে যিকিরের উপর) সত্তর গুণ ফযীলত রাখে। তিনি বলিতেন, যখন কেয়ামতের দিন কায়েম হইবে এবং আল্লাহ তায়ালা সমস্ত মাখলুককে হিসাবের জন্য একত্রিত করিবেন এবং আমলনামা লেখক ফেরেশতাগণ তাহাদের লিখিত দফতর লইয়া হাজির হইবে তখন আল্লাহ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।