কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

৯৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ যাওয়ার পরও বিদ্যমান থাকিত তবে তো ফেরেশতাগণ বিছানায় ও রাস্তায় তোমার সহিত মুসাফাহা করিতে আরম্ভ করিত। তবে হে হানয;লা, (এরূপ অবস্থা) কখনও কখনও (হইয়া থাকে)। (এরূপ অবস্থা) কখনও কখনও (হইয়া থাকে)। অপর এক রেওয়ায়াতে আছে, আমার নিকট থাকাকালীন তোমাদের যে অবস্থা হয়, যদি তাহা তোমাদের পরিবারের নিকট যাওয়ার পরও বিদ্যমান থাকিত তবে ফেরেশতাগণ তোমাদেরকে আপন পাখার দ্বারা ছায়া করিত। (কান্য) হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা যখন আপনার নিকট থাকি তখন আমাদের দিল নরম হইয়া যায়, দুনিয়ার প্রতি অনাগ্রহ ও আখেরাতের প্রতি আগ্রহ সৃষ্টি হইয়া যায়। (কিন্তু আমরা যখন আপনার নিকট হইতে চলিয়া যাই তখন আর এই অবস্থা থাকে না৷) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার নিকট হইতে চলিয়া যাওয়ার পরও বিদ্যমান থাকিত তবে ফেরেশতাগণ তোমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিত এবং রাস্তায় তোমাদের সহিত মোসাফাহা করিত। যদি তোমরা গুনাহ না কর তবে আল্লাহ তায়ালা এমন জাতি সৃষ্টি করিবেন যাহারা এত গুনাহ করিবে যে, তাহাদের গুনাহ আসমানের মেঘ পর্যন্ত পৌছিয়া যাইবে। অতঃপর তাহাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন, কোন পরোয়া করিবেন না! হযরত ইবনে ওমর (রাঃ)এর তওয়াফের সময় আল্লাহর ধ্যান করা হযরত ওরওয়া ইবনে যুবাইর (রাঃ) বলেন, আমরা তওয়াফ করিতেছিলাম। আমি তওয়াফের মাঝে হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ)কে তাহার কন্যার সহিত বিবাহের পয়গাম দিলাম। তিনি চুপ রহিলেন এবং আমার পয়গামের কোন উত্তর দিলেন না। আমি ভাবিলাম, যদি তিনি রাজী থাকিতেন তবে অবশ্য উত্তর দিতেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।