৭০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) বোখারী (রহঃ) বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন, যাহা ‘সাহাবাদের সেই সকল আখলাক যাহা দ্বারা মানুষ হেদায়াত পাইয়াছে' এর অধ্যায়ে আসিতেছে। উক্ত হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম (রাঃ) হুদাইবিয়ার ময়দানে অবস্থান করিতেছিলেন এমন সময় খোযাআহ গোত্রের কতিপয় লোক সহ বুদাইল ইবনে অরকা’ খোষযায়ী সেখানে উপস্থিত হইল। তেহামা অধিবাসীদের মধ্যে ইহারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক হিতাকাংখী ছিল। বুদাইল ইবনে অরকা’ বলিল, আমি কা’ব ইবনে লুআই ও আমের ইবনে লুআইয়ের নিকট হইতে আসিয়াছি। তাহারা (যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতঃ) হুদাইবিয়ার পানির নিকট অবতরণ করিয়াছে। তাহাদের সহিত নতুন ও পুরাতন প্রসূতি উটনীও রহিয়াছে। তাহারা আপনার সহিত যুদ্ধ করিবে এবং আপনাকে বাইতুল্লায় প্রবেশ করিতে বাধা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমরা কাহারো সহিত যুদ্ধ করিতে আসি নাই। আমরা ত ওমরা করিতে আসিয়াছি। আর কোরাইশদিগকে ত যুদ্ধ বিগ্রহ দুর্বল করিয়া দিয়াছে এবং তাহারা যথেষ্ট ক্ষতিগ্রন্থ হইয়াছে। তাহারা যদি করিতে পারি। উক্ত সময়সীমার মধ্যে তাহারা আমার ও অন্যান্য লোকদের মধ্য হইতে সরিয়া দাঁড়াইবে। অতঃপর যদি আমি জয়লাভ করি তবে লোকেরা যে দ্বীন গ্রহণ করিয়াছে, ইচ্ছা হইলে তাহারাও উহা গ্রহণ করিবে। অন্যথায় (অর্থাৎ যদি আমি পরাজিত হই তবে ত) তাহারা স্বম্তিলাভ করিল। আর যদি তাহারা সন্ধি করিতে অস্বীকার করে তবে সেই পাক যাতের কসম, যাহার কুদরতী হাতে আমার প্রাণ রহিয়াছে, আমি আমার এই দ্বীনের ব্যাপারে তাহাদের সহিত এমন যুদ্ধ করিব যে, হয়ত আমার মাথা দেহ হইতে বিচ্ছিন্ন হইবে অথবা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হইয়া যাইবে। অপর এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।