কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ৬৯ বসিয়া রহিল। (অর্থাৎ সেজদা করিল না) তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার বাকী অংশ পড়িয়া শেষ করিলে ওতবা উঠিয়া দাঁড়াইল। সে (কোরআনের আয়াতগুলি শুনিয়া এমন হতভম্ব হইয়া গেল যে,) বুঝিতে পারিতেছিল না যে, কাওমের মজলিসে যাইয়া কি জবাব দিবে? লোকেরা যখন তাহাকে ফিরিয়া আসিতে দেখিল তখন তাহারা নিজেদের মধ্যে বলাবলি করিতে লাগিল যে, সে যেই চেহারা হইতেছে। অতঃপর ওতবা আসিয়া তাহাদের নিকট বসিল এবং বলিল, হে কোরাইশগণ, তোমরা আমাকে যাহা কিছু বলিতে বলিয়াছিলে সবই আমি তাহাকে বলিয়াছি। আমার কথা শেষ হইলে পর তিনি আমাকে এমন কালাম শুনাইয়াছেন, খোদার কসম, আমার কান কখনও এমন কালাম শুনে নাই। আর আমি বুঝিয়াই উঠিতে পারি নাই যে, তাহাকে কি জবাব দিব। হে কোরাইশগণ, তোমরা আজ আমার কথা মানিয়া লও, আগামীতে কোন কথা না মানিতে চাহ না মানিও। তোমরা এই ব্যক্তিকে (তাঁহার অবস্থার উপর) ছাড়িয়া দাও এবং তাহার বিষয় হইতে সরিয়া থাক। খোদার কসম, তিনি আপন কাজ কখনও ছাড়িবেন না। তোমরা তাহার ও আরবদের মধ্য হইতে সরিয়া দাঁড়াও যদি তিনি তাহাদের উপর সম্মান তোমাদেরই সম্মান হইবে। আর যদি আরবগণ তাহার উপর বিজয়ী হয় তবে তোমাদের উদ্দেশ্য অন্যের দ্বারা হাসিল হইয়া গেল। কোরাইশগণ ওতবার কথা শুনিয়া বলিল, হে আবুল ওলীদ, তুমি বেদ্বীন হইয়া গিয়াছ। (বিদায়াহ) মেসওয়ার ইবনে মাখরামাহ ও মারওয়ান (রহঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় (ওমরার উদ্দেশ্যে) মদীনা হইতে রওয়ানা হইলেন! হাদীসের বাকী অংশ ইমাম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।