হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৬৭ ঘরে যাইয়া বসিয়া রহিল। কোরাইশদের মজলিসে গেল না। আবু জেহেল বলিতে লাগিল, খোদার কসম, হে কোরাইশগণ, আমাদের ত একমাত্র ইহাই ধারণা হইতেছে যে, ওতবা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর প্রতি আকৃষ্ট হইয়া পড়িয়াছে এবং তাহার খানা পছন্দ হইয়া গিয়াছে ; কারণ সে অভাবে পড়িয়াছে। চল, আমরা তাহার নিকট যাই। সুতরাং তাহারা আসিলে আবু জেহেল বলিল, খোদার কসম, হে ওতবা, আমরা এইজন্যই আসিয়াছি যে, আমাদের ধারণা, তুমি মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হইয়া গিয়াছ এবং তাহার কথা তোমার মনে লাগিয়া গিয়াছে। তোমার যদি কোন অভাব হইয়া থাকে তবে আমরা তোমার জন্য এত পরিমাণ জমা করিয়া দিব যাহাতে তোমার জন্য মুহাম্মাদের খানার প্রয়োজন হইবে না। ওতবা (তাহার কথা শুনিয়া) ক্ষেপিয়া গেল এবং খোদার নামে কসম খাইল যে, সে আর কখনও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কথা বলিবে না। তারপর বলিল, তোমরা অবশ্যই অবগত আছ যে, আমি কোরাইশের মধ্যে মালদৌলতে সর্বাপেক্ষা ধনী। কিন্ত আমি তাহার নিকট গিয়াছিলাম। অতঃপর বিস্তারিত ঘটনা বর্ণনা করিয়া বলিল, তিনি আমার জবাবে এমন কথা বলিয়াছেন, খোদার কসম, যাহা না জাদু, না UAT UL - poh SNS LE - 2 - res Eh SN FES ES SINGLET I SE EC EEE EY ET কসম দিয়াছি, যাহাতে তিনি ক্ষান্ত হন। তোমাদের অবশ্যই জানা আছে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন কোন কথা বলেন, মিথ্যা বলেন না। অতএব আমার তোমাদের উপর আযাব নাযিল হইবার ভয় হইতেছে। (বিদায়াহ) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।