কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) করিতেছি যেইরূপ আযাব আদ ও সামূদ কাওমের উপর আসিয়াছিল। পর্যন্ত পৌছিলে ওতবা বলিয়া উঠিল, ক্ষান্ত হউন, আপনার নিকট আর কোন কথা আছে কি? তিনি বলিলেন, না। অতঃপর ওতবা কোরাইশের নিকট ফিরিয়া আসিলে তাহারা জিজ্ঞাসা করিল, কি খবর লইয়া আসিয়াছ? সে বলিল, আমার ধারণামতে তোমরা তাহাকে যাহা কিছু বলিতে চাহিয়াছ, আমি তাহা সবই বলিয়াছি। কিছুই বাদ রাখি নাই। তাহারা জিজ্ঞাসা করিল, তিনি কি কোন জবাব দিয়াছেন? সে বলিল, হাঁ, দিয়াছেন। তারপর বলিল, না, সেই যাতের কসম, যিনি এই কা'বা শরীফকে এবাদতের ঘর বানাইয়াছেন, আমি তাঁহার কথা কিছুই বুঝিতে পারি নাই। তবে এইটুকু বুঝিতে পারিয়াছি যে, তিনি তোমাদিগকে আদ ও সামূদ জাতির ন্যায় আযাবের ভয় দেখাইয়াছেন। তাহারা বলিল, তোমার নাশ হউক, একব্যক্তি তোমার সহিত আরবী ভাষায় কথা বলিল, আর তুমি কিনা তাহার কথা কিছুই বুঝিতে পারিলে না! সে বলিল, না, খোদার কসম, আযাবের কথা ব্যতীত আমি তাহার আর কোন কথাই বুঝিতে পারি নাই। হাকেম (রহঃ) হইতে বর্ণিত উক্ত রেওয়ায়াতে অতিরিক্ত এইরূপ বৰ্ণিত হইয়াছে যে, ওতবা ইহাও বলিল যে, আর আপনার যদি নেতৃত্বের আকাংখা থাকে তবে আমরা আমাদের সকল ঝাণ্ডা আপনার সামনে গাড়িয়া দিব। (তখনকার যুগে রীতি অনুসারে সর্দারের ঘরের সামনে ঝাণ্ডা গাড়িয়া দেওয়া হইত) আর আপনি যতদিন জীবিত থাকিবেন আমাদের সর্দার হিসাবে থাকিবেন। হাকেম (রহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে ইহাও উল্লেখ আছে যে, LL AD AS rg AACA AEE EAE Ee CEE NEE ESE পড়িলেন, EE CESARE Ti কসম দিল, যেন তিনি কোরআন পড়া বন্ধ করেন। তারপর সে নিজের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।