হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৬৫ আপনার ধারণা মতে ইহারা উত্তম হইয়া থাকে তবে ত তাহারা সকলেই এ সকল মা'বুদের পূজা করিতেন যেগুলির প্রতি আপনি দোষারোপ করেন! আর যদি আপনার ধারণামতে আপনি তাহাদের অপেক্ষা উত্তম হইয়া থাকেন তবে তাহাও বুঝাইয়া বলুন, আমরা আপনার কথা শুনিব। খোদার কসম, আমরা আপনার ন্যায় প্রিয়ভাজন হইয়া আপন কাওমের জন্য (নাউযুবিল্লাহ) এমন অশুভ হইতে কাহাকেও কখনও দেখি নাই। আপনি আমাদের দলকে ছিন্নভিন্ন করিয়া দিয়াছেন, আমাদের এক্যকে টুকরা টুকরা করিয়া দিয়াছেন, আমাদের ধর্মকে দোষারোপ করিয়াছেন এবং সমগ্র আরবের মধ্যে আমাদিগকে অপমান করিয়াছেন। এমনকি সমগ্র আরবে খবর উড়িয়া গিয়াছে যে, কোরাইশের মধ্যে একজন জাদুকর আছে এবং কোরাইশের মধ্যে একজন জ্যোতিষী আছে। খোদার কসম (আমাদের অবস্থা এমন চরমে পৌছিয়াছে যে,) আমরা এখন এই অপেক্ষায় আছি যে, যে কোন মুহূর্তে গর্ভবতী মেয়েলোকের ন্যায় কোন আর্তনাদ শুনা যাইবে আর আমরা তলওয়ার লইয়া একে অপরের উপর বঝাপাইয়া পড়িব এবং একে অপরকে খতম করিয়া দিব। এই হে! আপনার যদি মালদৌলতের প্রয়োজন থাকে তবে আমরা আপনার জন্য এত পরিমাণ মাল জমা করিয়া দিব যে, আপনি কোরাইশের মধ্যে সর্বাপেক্ষা ধনী হইয়া যাইবেন। আর যদি বিবাহের আকাংখা হইয়া থাকে তবে কোরাইশের যে কোন মেয়েকে আপনার পছন্দ হইবে এইরূপ দশজন আপনাকে বিবাহ করাইয়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার কথা কি শেষ হইয়াছে? সে বলিল, হাঁ! তিনি বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়িয়া সূরা হা-মীম সেজদার প্রথম হইতে তেলাওয়াত আরস্ত করিলেন এবং lle Lar LS FL 7273 TELS FP NS SPE EEE SLE OE অর্থ £ঃ অতঃপর যদি তাহারা (তওহীদ হইতে) মুখ ফিরায় তবে আপনি বলিয়া দিন যে,আমি তোমাদিগকে এইরূপ আযাবের ভয় প্রদর্শন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।