৬৪ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) উপর এমন বোঝা চাপাইওনা যাহা না আমি বহন করিতে পারি, না তুমি পার। তোমার কাওম যে সকল কথা অপছন্দ করে তাহা হইতে বিরত থাক। এ সমস্ত কথাবার্তা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবিলেন, তাঁহার ব্যাপারে চাচার মনোভাব পরিবর্তন হইয়া গিয়াছে। তিনি এইবার তাঁহার পক্ষ ছাড়িয়া কাওমের পক্ষ অবলম্বন করিবেন এবং তাঁহাকে সাহায্য করিবার আর হিম্মৎ পাইতেছেন না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, চাচাজান, যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্রও আনিয়া দেওয়া হয়, তথাপি আমি এই (দাওয়াতের) কাজ ছাড়িতে পারিব না। হয় আল্লাহ তায়ালা ইহাকে সফলতা দান করিবেন আর না হয় আমি এই প্রচেষ্টায় নিঃশেষ হইয়া যাইব। এই পর্যন্ত বলিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় অশ্রর্ণসক্ত হইয়া উঠিল এবং তিনি কাঁদিয়া ফেলিলেন। হাদীসের বাকি অংশের বর্ণনা সামনে আসিতেছে। হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, একদিন কোরাইশগণ সমবেত হইয়া বলিল, তোমরা এমন একজন লোক তালাশ কর যে তোমাদের মধ্যে জাদু ও জ্যোতিষী এবং কবিতায় অধিক পারদর্শী। সে এই ব্যক্তির নিকট যাক যে আমাদের দলকে ছিন্ন ভিন্ন করিয়া দিয়াছে ও আমাদের এক্যকে টুকরা টুকরা করিয়া দিয়াছে এবং আমাদের ধর্মকে দোষারোপ করিয়াছে। তাহার সহিত যাইয়া কথা বলুক এবং দেখুক, সে কি উত্তর দেয়। সকলেই বলিল, আমরা ওতবা ইবনে রাবীআহ ব্যতীত আর কাহাকেও এই কাজের উপযুক্ত দেখি না। অতএব তাহারা ওতবার নিকট আসিয়া বলিল, হে আবুল ওলীদ, আপনি তাহার নিকট যান। ওতবা রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিল, ‘হে মুহাম্মাদ, আপনি উত্তম, না (আপনার পিতা) আবদুল্লাহ উত্তম?’ তিনি (কোন জবাব না দিয়া) চুপ করিয়া রহিলেন। সে বলিল, ‘আপনি উত্তম, না (আপনার দাদা) আবদুল মুত্তালিব উত্তম?’ তিনি (কোন উত্তর না দিয়া) চুপ করিয়া রহিলেন। সে বলিল, ‘যদি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।