কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ৬৩ যে, আবু তালেব মৃত্যুর ভয়ে এই কলেমা পড়িয়াছে, তবে অবশ্য উহা পড়িয়া তোমার চক্ষু শীতল করিতাম। আর শুধু তোমার চক্ষু জুড়াইবার জন্য হইলেও উহা পড়িতাম। সুতরাং এই বিষয়েই আল্লাহ তায়ালা নিম্নের আয়াত নাযিল করিলেন-- AACA ME FO EAT Ree | 2 : lL “lps 0 544 EEE EEE) GU) 2321/22 (0 uaa) = ee oh) দাওয়াতের কাজ পরিত্যাগ করিতে অস্বীকার হযরত আকীল ইবনে আবি তালেব (রাঃ) বলেন, কোরাইশগণ আবু তালেবের নিকট আসিল। সম্পূর্ণ হাদীস দাওয়াতের কাজে কষ্ট সহ্য করার অধ্যায়ে আসিতেছে। উহাতে বর্ণিত হইয়াছে যে, অতঃপর আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, ভাতিজা, খোদার কসম, আমার জানা মতে সর্বদাই আমি তোমার কথা মানিয়া আসিয়াছি। (সুতরাং আজ তুমি আমার একটি কথা মানিয়া লও।) তোমার কাওমের লোকজন আমার নিকট আসিয়াছে। তাহারা বলিতেছে, তুমি তাহাদের কা’'বাতে ও তাহাদের মজলিসে যাইয়া তাহাদিগকে এমন কথা শুনাও যাহাতে তাহাদের কষ্ট হয়। কাজেই যদি ভাল মনে কর তবে তাহাদের সহিত এরূপ করা হইতে বিরত থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে চাহিলেন এবং বলিলেন, খোদার কসম, তোমাদের কাহারো পক্ষে সূর্য হইতে অগ্ননস্ফুলিংগ বাহির করিয়া আনা যেরূপ অসম্ভব, আমার পক্ষে তদপেক্ষা অধিক অসম্ভব এই যে, আমি যে কাজের জন্য প্রেরিত হইয়াছি তাহা পরিত্যাগ করি। বাইহাকী হইতে বৰ্ণিত রেওয়ায়াতে আছে যে, আবু তালেব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, ভাতিজা, তোমার কাওমের লোকেরা আমার নিকট আসিয়াছে এবং তাহারা এই এই বলিয়া গিয়াছে। তুমি আমার উপর দয়া কর এবং তোমার উপরও দয়া কর। তুমি আমার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।