৬২ হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) 170s EA CUE HEEL 5 Zein ONY 3) - oad oS oe ale EL অর্থ ৪ নবী এবং অন্যান্য মুসলমানদের পক্ষে জায়েয নহে যে, তাহারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তাহারা আত্মীয়ই হউক না কেন, একথা প্রকাশ হওয়ার পর যে তাহারা দোষখী। আর এই আয়াতও নাযিল হইল (SVL aa) 2S E04 24 02 অর্থ £৪ আপনি যাহাকে চাহেন হেদায়াত দান করিতে পারিবেন না, বরং আল্লাহ যাহাকে চাহেন হেদায়াত দান করেন, তিনিই হেদায়াতপ্রাপ্তদের সম্পর্কে ভাল জানেন। (বিদায়াহ) অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার চাচার নিকট কলেমা পেশ করিতে থাকিলেন, আর তাহারা দুইজনও তাহাদের পূর্বকথার পুনরাবৃত্তি করিতে থাকিল। শেষ পর্যন্ত আবু তালেব শেষকথা এই বলিল যে, আমি আবদুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল আছি এবং লা-ইলাহা ইল্লাল্লাহ পড়িতে অস্বীকার করিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে যতক্ষণ আপনার সম্পর্কে নিষেধ না করা হয় ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেগফার করিতে থাকিব! অতঃপর আল্লাহ তায়ালা উপরোক্ত দুই আয়াত নাযিল করিলেন। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, যখন আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হইল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট আসিয়া বলিলেন, চাচাজান, আপনি লা-ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি কেয়ামতের দিন আপনার পক্ষে উহার সাক্ষ্য দিব। আবু তালেব বলিলেন, যদি আমি এই আশংকা না করিতাম যে, কোরাইশরা এই দুর্নাম রটাইবে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।