হায়াতুস্ সাহাবাহ রাঃ) ৬১ অতঃপর তাহারা চলিয়া গেল। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, তাহাদের চলিয়া যাওয়ার পর আবু তালেব বলিলেন, হে আমার ভাতিজা, আমার ধারণা, তুমি তাহাদের নিকট সীমার বাহিরে কিছু দাবী কর নাই। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আবু তালেবের এই কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ঈমান আনার ব্যাপারে আশাবাদী হইলেন। সুতরাং তিনি তাহাকে বলিতে লাগিলেন, চাচা, আপনি উহা পড়ুন, যাহাতে উহার উসিলায় কেয়ামতের দিন আমি আপনার জন্য শাফায়াত করিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ দেখিয়া আবু তালেব বলিলেন, ভাতিজা, খোদার কসম, আমার পর তোমার ও তোমার পিত্কুলের দুর্ণামের ভয় যদি না হইত এবং এই আশংকা না হইত যে, কোরাইশগণ নিন্দা করিয়া বলিবে যে, আমি মৃত্যুর ভয়ে উহা পড়িয়াছি, তবে অবশ্যই আমি উহা পড়িতাম। শুধু তোমাকে খুশী করিবার জন্য হইলেও পড়িতাম। মুসাইয়েব (রহঃ) হইতে বর্ণিত আছে যে, আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট গেলেন। তাহার নিকট আবু জেহেল বসিয়া ছিল। তিনি বলিলেন, চাচা, একবার লা-ইলাহা ইল্লাল্লাহ বলুন। উহার কারণে আল্লাহর নিকট আমি আপনার পক্ষ হইয়া সুপারিশ করিব! আবু জেহেল ও আবদুল্লাহ ইবনে আবি উমাইয়াহ বলিল, হে আবু তালেব, আপনি কি আবদুল মুত্তালিবের ধর্ম হইতে ফিরিয়া যাইবেন? এইভাবে বারবার তাহাকে বলিতে থাকিল। শেষ পর্যন্ত আবু তালেব ‘আবদুল মুত্তালিবের ধর্মের উপর আছি’ বলিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যতক্ষণ আমাকে নিষেধ না করা হইবে ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেগফার করিতে থাকিব। এই পরিপ্রেক্ষিতে নিম্নের আয়াত নাযিল হইল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।