হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ঃ ALS el st 5 CEE রে অর্থ £ হে আমাদের প্রতিপালক আমরা একজন খঘোষণাকারীকে ঈমানের ঘোষণা প্রদান করিতে শুনিয়াছি যে,. তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন কর। তদঅনুযায়ী আমরা ঈমান আনিয়াছি। তাঁহারা আপন হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সঁপিয়া দিয়াছিলেন। যদ্দরুন আল্লাহ্র রাস্তায় দাওয়াত প্রদানে জানমাল ও পরিবার-পরিজনকে কোরবান করা তাঁহাদের নিকট সাধারণ ব্যাপারে পরিনত হইয়া গিয়াছিল এবং এই পথের সকল প্রকার দুঃখ-কষ্ট ও তিক্ততা তাঁহাদের জন্য অত্যন্ত প্রিয় হইয়া গিয়াছিল। উহার প্রতি একীন ও প্রগাঢ় বিশ্বাস তাঁহাদের অন্তরে প্রবিষ্ট হইয়া উহা তাহাদের মন-মগজকে আচ্ছন্ন করিয়া ফেলিয়াছিল। ফলে গায়েবের প্রতি ঈমান, কাফেরদের প্রতি কঠোরতা, দুনিয়ার উপর আখেরাতকে, (দুনিয়ার) নগদের উপর (আখেরাতের) বাকীকে, দৃশ্যমানের উপর অদৃশ্যকে ও অজ্ঞতার উপর হেদায়েতকে অগ্রাধিকার প্রদানের বিস্ময়কর ও অসাধারণ ঘটনাবলী তাহাদের দ্বারা সংঘটিত হইতে থাকে। আল্লাহ্র বান্দাগণকে মানুষের গোলামী হইতে মুক্ত করিয়া এক আল্লাহর বন্দেগীতে লাগানো, ন্যায়নীতির সুশীতল ছায়াতলে আনয়ন, দুনিয়ার সংকীৰ্ণতা হইতে বাহির করিয়া তাহাদিগকে উহার প্রশস্ত ময়দানে লইয়া আসা, পার্থিব ধন-সম্পদ ও উহার সাজসজ্জাকে তুচ্ছ জ্ঞান করা এবং আল্লাহ্র সহিত সাক্ষাতের আগ্রহ ও বেহেশতে প্রবেশের অদম্য উৎসাহের অত্যাশ্চর্য ঘটনাবলী তাঁহাদের জীবনে পরিলক্ষিত হইতে থাকে। ইসলামের এই নিয়ামতের প্রচার ও উহার বরকতসমূহকে পৃথিবীর আনাচে কানাচে পৌছাইবার উদ্দেশ্যে দুনিয়ার পূর্ব হইতে পশ্চিম প্রান্ত পর্যন্ত সর্বস্থানে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।