কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৬০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) বর্তমানে আপনার অসুস্থতার অবস্থাও দেখিতেছেন। এমতাবস্থায় আপনার ব্যাপারে আমাদের আশংকা হইতেছে! আর আমাদের ও আপনার ভাতিজার মধ্যেকার চলমান অবস্থা সম্পর্কেও আপনার জানা আছে। সুতরাং তাহাকে ডাকিয়া আমাদের ব্যাপারে তাহার নিকট হইতে অঙ্গীকার আদায় করুন এবং তাহার ব্যাপারেও আমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করুন, যাহাতে তিনি আমাদের ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ করা হইতে বিরত থাকেন এবং আমরাও তাহার ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ না করি, আর তিনি আমাদের ও আমাদের ধর্ম সম্পর্কে কোন উক্তি না করেন এবং আমরাও তাহার ও তাহার দ্বীন সম্পর্কে কোন উক্তি না করি। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়া পাঠাইলেন। তিনি আসিলে বলিলেন, হে আমার ভাতিজা, তোমার কাওমের এই সকল নেত্বর্গ তোমার ব্যাপারে সমবেত হইয়াছেন। তাহারা তোমাকে কিছু প্রতিশ্রুতি দিতে চায় এবং তোমার নিকট হইতেও প্রতিশ্র্ণত লইতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ভাল কথা, তোমরা মাত্র একটি কথা মানিয়া লও, সমগ্র আরব জাহানের তোমরা মালিক হইয়া যাইবে এবং সমস্ত অনারব তোমাদের অনুগত হইয়া যাইবে। আবু জেহেল বলিল, একটি নয়, তোমার পিতার কসম, দশটি কথা মানিতে প্রস্তুত আছি। তিনি বলিলেন, তোমরা বল, লা-ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত তোমরা যত মা'বুদের এবাদত কর, সবগুলিকে পরিত্যাগ কর। ইহা শুনিয়া তাহারা হাতের উপর হাত মারিয়া বলিতে লাগিল, হে মূহাম্মাদ, আপনি কি চান যে, আমরা সব মা’'বুদের পরিবর্তে এক মা'’বুদ বানাই। আপনি ত বড় অদ্ভূত কথা বলিতেছেন'! তারপর তাহারা একে অপরকে বলিতে লাগিল, তোমরা যাহা চাহিতেছ এই ব্যক্তি তোমাদিগকে তাহা দিবে না, কাজেই চল, তোমরা তোমাদের বাপ-দাদার ধর্মের উপর চলিতে থাক, যতদিন না আল্লাহ তায়ালা তোমাদের ও তাহার মধ্যে ফয়সালা করিয়া দেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।