হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৫৯ করিল, কোন কলেমা? আবু তালেবও বলিয়া উঠিল, ভাতিজা, কোন্ কলেমা উহা? তিনি বলিলেন, লা-ইলাহা ইল্লাল্লাহ। ইহা শুনিয়া তাহারা ঘাবড়াইয়া উঠিয়া দাড়াইল এবং কাপড় ঝাড়িতে ঝাড়িতে বলিতে লাগিল, এতগুলি মা'বুদের স্থলে মাত্র একজন মাবুদ করিয়া দিল? বাস্তবিকই ইহা বড় বিস্ময়কর ব্যাপার ! হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, এইস্থলে সূরা সাদের নিম্নোক্ত আয়াতগুলি নাযিল হইয়াছে_ ¢ EE TS Sr SET Ee Oa 0d ee $= Fe ঠেঃ Fi i - oi 24 & 1 অর্থ £ সে কি এতগুলি মা'বুদের স্থলে মাত্র একজন মা'বুদ করিয়া দিল? বাস্তবিকই ইহা বড় বিস্ময়কর ব্যাপার এবং কাফেরদের সর্দারগণ (স্বদলীয় লোকদিগকে) এই বলিয়া প্রস্থান করিল যে, চল এবং নিজ মা'বুদগণের উপর অটল থাক, (কেননা) ইহা (অর্থাৎ তাওহীদের প্রতি আহ্বান করা) কোন উদ্দেশ্যমূলক ব্যাপার। আমরা ত এরূপ কথা (আমাদের) অতীত ধর্মে শুনি নাই। ইহা (এই ব্যক্তির) মনগড়া উক্তি ব্যতীত আর কিছুই নহে। আমাদের সকলের মধ্য হইতে কি কেবল এই ব্যক্তিরই উপর আল্লাহর কালাম নাযিল করা হইয়াছে? বরং ইহারা আমার ওহী সম্পর্কে সন্দেহের মধ্যে রহিয়াছে, বরং তাহারা এখন পর্যন্ত আমার আযাব আস্বাদন করে নাই। (তফসীরে ইবনে কাসীর) হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, ওতবাহ ইবনে রাবীআহ, খালাফ ও আবু সুফিয়ান ইবনে হারব এবং কাওমের অন্যান্য নেতৃস্থানীয় লোকজন আবু তালেবের নিকট উপস্থিত হইয়া বলিল, হে আবু তালেব, আমাদের মধ্যে আপনার মর্যাদা কতখানি তাহা আপনি অবগত আছেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।