৫৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) নবী করীম (সাঃ) কর্তৃক আপন কাওমকে কলেমার দাওয়াত প্রদান হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আবু তালেব যখন অসুস্থ হইলেন, তখন আবু জেহেল সহ কোরাইশদের একদল লোক তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, আপনার ভাতিজা আমাদের মাবুদগুলিকে মন্দ বলে, এই করে, সেই করে। এই বলে, সেই বলে। আপনি তাহাকে ডাকাইয়া আনিয়া এরূপ করিতে নিষেধ করিলে ভাল হইত। অতএব আবু তালেব তাঁহার নিকট লোক পাঠাইলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া ঘরে প্রবেশ করিলেন। আবু তালেব ও কোরাইশদের মাঝে একজন লোকের বসিবার মত জায়গা খালি ছিল। অভিশপ্ত আবু জেহেলের আশৎকা হইল যে, যদি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের পার্শ্বে বসেন তবে তাহার মন গলিয়া যাইতে পারে, সুতরাং সে ঝট করিয়া উঠিয়া উক্ত খালি জায়গায় বসিয়া পড়িল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার নিকট জায়গা না পাইয়া দরজার নিকট বসিয়া গেলেন। আবু তালেব বলিলেন, হে আমার ভাতিজা! তোমার কাওমের কি হইল যে, তাহারা তোমার বিরুদ্ধে নালিশ করিতেছে এবং তাহারা বলিতেছে, তুমি নাকি তাহাদের মা'বুদগুলিকে মন্দ বল? এই বল, সেই বল? হযরত ইবনে আব্বাস বলেন, এই সময় কোরাইশগণও বলিতে আরম্ভ করিল এবং তাহারা অনেক কথা বলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সব শুনিয়া) কথা আরম্ভ করিলেন এবং বলিলেন, হে আমার চাচা, আমি তাহাদের নিকট একটি কলেমার স্বীকারোক্তি চাহিতেছি। যদি তাহারা উহা স্বীকার করিয়া লয়, তবে সমগু আরব তাহাদের অধীন হইয়া যাইবে ও সমস্ত আজম (অর্থাৎ অনারবগণ) তাহাদিগকে কর প্রদান করিতে বাধ্য হইবে। কোরাইশগণ তাঁহার সেই কলেমার প্রতি ও তাঁহার কথায় উদ্গ্রীব হইয়া বলিয়া উঠিল, (এত বড় রিজয়ের জন্য) মাত্র একটি কলেমা! তোমার পিতার কসম, আমরা. এরূপ দশটি স্বীকার করিতে প্রস্তুত আছি। তাহারা জিজ্ঞাসা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।